'ডেডপুল ২'- এ রণবীর ! দেখে নিন ছবির ট্রেলার

'ডেডপুল ২'- এ রণবীর। শুনলেই একটা উচ্ছাস উঠেই আসে। নিশ্চয়ই কল্পনা করতে শুরু করে দিয়েছেন, রায়ান রেনল্ডসের চরিত্রে রণবীরকে নিয়ে ?

'ডেডপুল ২'- এ রণবীর। শুনলেই একটা উচ্ছাস উঠেই আসে। নিশ্চয়ই কল্পনা করতে শুরু করে দিয়েছেন, রায়ান রেনল্ডসের চরিত্রে রণবীরকে নিয়ে ? তার আগে জানিয়ে রাখা ভালো, 'ডেডপুল ২' ছবিতে অনস্ক্রিনে রণবীরকে দেখা যাবে না, শুধু শোনা যাবে তাঁর কণ্ঠস্বর। রেনল্ডেসের 'ডেডপুল ২' -এর হিন্দি ভার্সানে কণ্ঠস্বর দিয়েছেন রণবীর সিং।

ডেডপুল ২- এ রণবীর ! দেখে নিন ছবির ট্রেলার

রণবীর চিরকালই একজন বুদ্ধিদীপ্ত অভিনেতা। স্মার্ট অভিনেতা হিসাবে রণবীরের খ্যাতি ইন্ডাস্ট্রি জুড়ে রয়েছে। আর সেজন্যই 'ডেডপুল ২' এ নাম চরিত্রাভিনেতার কণ্ঠে মানিয়ে গিয়েছে রণবীরের আওয়াজ। এই কাজের জন্য ফিল্মের মূল ইউনিটের প্রথম পছন্দ ছিলেন রণবীর সিং। রণবীরের চরম এনার্জিকেই পছন্দ ছিল নিমার্তাদের। আর সেজন্য় হলিউড ফিল্মের ডাবিং -এর মূল চরিত্রের কণ্ঠস্বরে একাবারে উপযুক্ত রণবীর! বিশ্বাস না হলে, দেখে নিন ছবির ট্রেলার।

ছবির ট্রেলারই বুঝিয়ে দিচ্ছে 'ডেডপুল ২' এ কার্যত অপ্রতিরোধ্য রায়ান রোনাল্ডস। আর তাঁর চরিত্রের বিশেষত্ব ছবির হিন্দি
ভার্সানেও অটুট রাখার বড় চ্যালেঞ্জ ছিল রণবীরের সামনে। সংলাপ বলার ধরণ, সংলাপের মধ্যে গালিগালাজ দেওয়ার ধরণ সব কিছুতেই মুন্সিয়ানা দেখিয়েছেন রণবীর সিং.। 'পদ্মাবত' এর খিলজি-র 'কিলিং' কণ্ঠস্বর এই ছবির হিন্দি ভার্সানের অন্যতম সম্পদ। এমনই মত রণবীর -প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+