ভক্তদের ওপর ঝাঁপিয়ে পড়লেন রণবীর! আচমকা ঘটে গেল অবাক কাণ্ড, চাঞ্চল্য মুম্বইয়ে
এক এক সময়ে এক এক রকমের চমক দিয়ে থাকেন বলিউড তারকা রণবীর সিং। কখনও ফ্যাশন স্টেটমেন্টে কখনওবা মন্তব্যে, রণবীর সিং মানেই তাঁকে ঘিরে কোনও না কোনও ঘটনা শিরোনাম কাড়বেই। এবার ঘটনা মায়ানগরী মুম্বইয়ে।
এক এক সময়ে এক এক রকমের চমক দিয়ে থাকেন বলিউড তারকা রণবীর সিং। কখনও ফ্যাশন স্টেটমেন্টে কখনওবা মন্তব্যে, রণবীর সিং মানেই তাঁকে ঘিরে কোনও না কোনও ঘটনা শিরোনাম কাড়বেই। এবার ঘটনা মায়ানগরী মুম্বইয়ে।

'ল্যাকমে ফ্যাশন উইক' ঘিরে মুম্বইয়ে ফ্যাশন স্টেটমেন্টে মাতাচ্ছেন একাধিক তারকা। সেই আসরে সামিল হন বলিউড তারকা রণবীর সিংও। ফ্যাশন উইকে রণবীরকে ঘিরে ছিল ব্যাপক উল্লাস উত্তেজনা। নিজের 'সেট' সম্পূর্ণ করার পর এদিন আচমকাই ভক্তদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়েন রণবীর সিং। উপস্থিত জনতা খানিকটা হকচকিয়ে যায়। অবাক হয়ে যান অনেকেই। এদিকে, এই ঘটনায় উপস্থিত অনেকেই আহত হয়ে যান।
WTF! Grow up Ranveer Singh and stop your childish antics. pic.twitter.com/S7wZ7x7huL
— ہمالی (@Oxynom) February 5, 2019
অনেকেই রণবীর সিং এর এই 'কুল' হয়ে উঠে ভক্তদের ওপর এভাবে ঝাঁপিয়ে পড়ার ঘটনা নিয়ে সমালোচনা কম হয়নি। অনেকেই রণবীরের কর্মকাণ্ডকে 'হাম্পটি ডাম্পটি'-র সঙ্গে তুলনা করেছেন।

Click it and Unblock the Notifications