রণবীরের নামে একটি গোটা ট্রেন ! আজ শুরু পথ চলা, জানুন বিস্তারিত

রণবীরের নামে নামাঙ্কিত সুইটজারল্য়ান্ডের এই ট্রেনটির নাম 'রণবীর অন ট্যুর'। সুইস ট্যুরিজিম এই প্রথমবার কোনও ভারতীয় বলিউড সেলেব্রিটির নামে একটি ট্রেনের নাম নামাঙ্কিত হল।

ব্যক্তির নামে সড়ক হয়, রেলস্টেশন কিম্বা বিমানবন্দরের নাম হয়। কিন্তু এবার বলিউড তারকা রণবীর সিং এর নামে চালু হল একটি আস্ত একটি ট্রেন। ভাবছেন, দেশে রেল বাজেট ঘোষণা তো হয়ে গিয়েছে, তাহলে এমন পদক্ষেপ রেল মন্ত্রক কবে নিল! উল্লেখ্য, রণবীরের নামে ট্রেনটি চালু হল, সুইটজারল্য়ান্ডে। ভারতে নয়! আজই চালু হচ্ছে এই ট্রেনটি।

রণবীরের নামে একটি গোটা ট্রেন ! আজ শুরু পথ চলা, জানুন বিস্তারিত

রণবীরের নামে নামাঙ্কিত সুইটজারল্য়ান্ডের এই ট্রেনটির নাম 'রণবীর অন ট্যুর'। সুইস ট্যুরিজিম এই প্রথমবার কোনও ভারতীয় বলিউড সেলেব্রিটির নামে একটি ট্রেনের নাম নামাঙ্কিত হল। পাশাপাশি, সুইটজারল্যান্ডে রণবীরের ভক্ত সংখ্যা চরম। সেখানে রণবীর সিং এর জনপ্রিয়তা চোখে পড়ার মত। আর সেই বিষয়টিকে নজরে রেখেই সুইজ প্রশাসন ট্রেনটিরনাম রেখেছে এই বলিউড তারকা রণবীর সিং এর নামে। সুইজ ট্যুরিজিম মনে করছে এই রকম ট্রেনের নামকরণের মাধ্যমে ভারত , সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে আরও বেশি করে পর্যটকদের আকর্ষণ করা যাবে।

উল্লেখ্য, এই ট্রেনটি সুইটজারল্য়ান্ডের গোল্ডেন লাইন হয়ে সুইজ আল্পস পর্যন্ত যাবে। নতুন এই ট্রেন চালু হওয়া নিয়ে বেশ হইচই বলিউডেও আর হইচই পড়েছে সুইটজারল্যান্ডেও। এদিকে, রণবীর ব্য়স্ত তাঁর 'গালি বয়' ছবির শ্য়ুটিং নিয়ে। 'পদ্মাবত' ছবিতে খিলজির চরিত্রের জন্য় দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হওয়ার পর একের পর এক পালক যোগ হচ্ছে রণবীরের মুকুটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+