বাজিরাও মস্তানি-র জন্য ন্যাড়া হলেন রণবীর সিং

ছবিতেই দেখতে পাচ্ছেন রণবীর চুল কাটতে বসেছেন। সঞ্জয়লীলা বনশালির আগামী ছবি বাজিরাও মস্তানিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীরকে। আর তাই নিজের চরিত্রটি বিশ্বাসযোগ্য করার জন্য কঠোর পরিশ্রম করছেন এই অভিনেতা। এই প্রথমবার রণবীর নিজের সিল্কি চুলের আড়াল থেকে বেরিয়ে এবার মোড়ানো মাথায় বড়পর্দায় দেখা যাবে রণবীরকে।
সূত্রের খবর অনুযায়ী, ছবির জন্য দর্শকদের কৌতুহল বজায় রাখতে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ছিন্ন করবেন রণবীর। গলিও কি রামলীলা- রাসলীলার পর ফের আরও একবার সঞ্জয়লীলা বনশালীর ছবিতে দেখা যাবে রণবীর-দীপিকা জুটিতে। এই ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়াও।












Click it and Unblock the Notifications