গোয়ায় বাংলো কিনলেন রণবীর-দীপিকা! বিয়ে ঘিরে উঠে আসছে একাধিক তথ্য

বিরাট কোহলি-আনুষ্কা শর্মার বিয়ের পর, বলিউডের অন্যতম হাইপ্রোফাইল বিয়ে হতে চলেছে দীপিকা-রণবীর সিং-এর বিয়ে। এই বিয়ের তারিখ ঘিরে একাধিক তথ্য সামনে আসছে। উঠে আসছে একাধিক বিষয়।

বিরাট কোহলি-আনুষ্কা শর্মার বিয়ের পর, বলিউডের অন্যতম হাইপ্রোফাইল বিয়ে হতে চলেছে দীপিকা-রণবীর সিং-এর বিয়ে। এই বিয়ের তারিখ ঘিরে একাধিক তথ্য সামনে আসছে। উঠে আসছে একাধিক বিষয়। শোনা যাচ্ছে, নভেম্বরেই সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর-দীপিকা। বিয়ে ঘিরেও একাধিক তথ্য সামনে আসছে।

গোয়ার বাংলো

গোয়ার বাংলো

শোনা যাচ্ছে, দীপিকা ও রণবীর একটি দামী বাংলো কিনেছেন গোয়াতে। বিয়েরপর অবশ্য সেখানে স্থায়ী বসবাসের কোনও পরিকল্পনা নেই এই দুই তারকার। তবে ছুটি কাটানোর জন্য সেখানে বাড়িটি কিনে ফেলেছেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি রণবীর বা দীপিকা কেউই।

[আরও পড়ুন:সলমন-দীপিকা-হৃতিকদের 'লাকি চার্ম' কোন জিনিসগুলি জানেন! সৌভাগ্য ফেরাতে তাঁরা যা করেন]

রণবীরের দিদিমার সঙ্গে দীপিকা!

রণবীরের দিদিমার সঙ্গে দীপিকা!

রণবীরের দিদিমার সঙ্গে দেখা করতে যান দীপিকা। এই ঘটনা কিছুদিন আগের। মুম্বইয়ে রণবীরের দিদিমার সঙ্গে দীপিকার সাক্ষাৎকার ঘিরেও তাঁদের বিয়ের খবরের উস্কানি কিছু কম ছিল না।

দীপ-বীরের বিয়েতে অর্জুনরা থাকছেন!

দীপ-বীরের বিয়েতে অর্জুনরা থাকছেন!

শোনা যাচ্ছে, ডেস্টিনেশন ওয়েডিং হতে চলেছে দীপিকা রণবীরের। সেই বিয়ের জমজমাট আসরে থাকতে চলেছেন রণবীরে ঘনিষ্ঠরা। যাঁদের মধ্যে অন্যতম রণবীরের বেস্টফ্রেন্ড অর্জুন কাপুর। থাকতে চলেছেন শাহরুখ খানও।

রণবীর সিং এর পরিবারের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতা

রণবীর সিং এর পরিবারের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতা

রণবীরের পরিবারের সঙ্গে দীপিকার ঘনিষ্ঠতা ক্রমেই বেড়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও পাড়ুকোন ও সিং পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংঘবদ্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+