'খিলজি' রণবীরের মাথায় উঠতে চলেছে নয়া তাজ, ভূষিত হচ্ছে অনন্য সম্মানে

'পদ্মাবত' ছবি নিয়ে যতটা জোরদার হয়ে উঠেছিল বিতর্ক ততটাই দর্শককে মুগ্ধ করেছে খিলজি চরিত্রে রণবীরের অভিনয়। গোটা ছবিতে দীপিকা , শাহিদকে ছাপিয়ে গিয়েছেন রণবীর সিং।

'পদ্মাবত' ছবি নিয়ে যতটা জোরদার হয়ে উঠেছিল বিতর্ক ততটাই দর্শককে মুগ্ধ করেছে খিলজি চরিত্রে রণবীরের অভিনয়। গোটা ছবিতে দীপিকা , শাহিদকে ছাপিয়ে গিয়েছেন রণবীর সিং। আর সেই অসামান্য অভিনয়ের জন্য এবার সম্মানিত হতে চলেছে রণবীর সিং। তাঁকে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য।

খিলজি রণবীরের মাথায় উঠতে চলেছে নয়া তাজ, ভূষিত হচ্ছে অনন্য সম্মানে

দাদা সাহেব ফালকে ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, পদ্মাবত ছবিতে অভিনয়ের জন্য ২০১৮ সালের সেরা অভিনেতার তাজ উঠতে চলেছে রণবীর সিং এর মাথায়। খলনায়কের চরিত্রে অভিনয় করে সেরার শিরোপা পেয়ে আপ্লুত রণবীরও। এক প্রথম সারির ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন এই সম্মান পেয়ে তিনি অভিভূত। গত দেড় ,দুবছরে তাঁর সমস্ত পরিশ্রম এবার সম্মান পেল বলে মনে করছেন রণবীর।

খিলজির চরিত্র নিয়ে রণবীরের দাবি, তিনি ভারতীয় সিনেমাতে এমন কিছু চরিত্রে অভিনয় করেছেন , যা স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদী রণবীর। উল্লেখ্য, কয়েক মাস আগেই পদ্মাবত ছবিটি মুক্তি রধ করতে বেশ তৎপরতা দেখিয়েছিল রাজপুত কার্নি সেনা। যার ফলে ছবির মুক্তি পিছিয়ে যায়। বহু টালবাহানর পর ছবিটি মুক্তি পেলে তা দর্শককে মুগ্ধ করে। বিশেষত, রণবীর সিং ছবির ট্রেলার থেকে মূল ছবি সবেতেই বাজিমাত করেছেন। আর সেই পরিশ্রমের ফসল হিসাবে তিনি পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+