'বোলো আজাদি..' রব তুলে কোন কাহিনি বলছে রণবীর-আলিয়ার ভিডিও

এদেশের রাজপথ থেকে গলি, সর্বত্রই কোনও না কোনও ছোট বড় কাহিনি খুঁজলেই পাওয়া যায়! সমস্ত রাস্তা ধরেই একটা পথ চলার গল্প মিশে থাকে।

এদেশের রাজপথ থেকে গলি, সর্বত্রই কোনও না কোনও ছোট বড় কাহিনি খুঁজলেই পাওয়া যায়! সমস্ত রাস্তা ধরেই একটা পথ চলার গল্প মিশে থাকে। তেমনই দুই চরিত্রের জীবন সফরের গল্প বলেছে জোয়া আখতারের পরিচালিত ছবি 'গালি বয়'। আজ মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

জোয়া আখতার ও বলিউড

জোয়া আখতার ও বলিউড

'লাক বাই চান্স' হোক কিম্বা 'জিন্দগি মিলেগি না দোবারা' , বার বার যুব সমাজের বিভিন্ন স্তরের মানুষের আভ্যন্তরীণ টানাপোড়েনের কাহিনিই বর্ণনা করেছেন জোয়া আখতার। এবার তাঁর হাত ধরে আসছে মুম্বইয়ের এক ছোট্ট গলির এক ছেলের গল্প 'গালি বয়'।

 টিজারে মাত করেছে ইন্টারনেট

টিজারে মাত করেছে ইন্টারনেট


আলিয়া ভাট, রণবীর সিং, কাল্কি কোয়েচলিন অভিনীত এই ছবির প্রথম টিজার ভিডিও মাত করেছেন রণবীর সিং একাই। ছবিতে রণবীরে কাপুরের র‌্যাপ গানে ভর করে প্রথম ভিডিওতে মাত গোটা ইন্টারনেট। উল্লেখ্য, জোয়ার আগের ফিল্ম 'দিল ধড়কনে দো' -তেও দেখা গিয়েছিলন রণবীরের নিজের কোরিওগ্রাফির নাচ। আর জোয়ার সাম্প্রতিক ছবিতেও ফের একবার রণবীরের দক্ষতাকে শান দেওয়া হল।

ট্রেলার

এদিন মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবিতে মুম্বইয়ের প্রেক্ষাপটে তিনটি চরিত্রকে ঘিরে একটি গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে আলিয়ার লুক অনেকটাই 'উড়তা পাঞ্জাব' ফিল্মের স্মৃতি ফিরিয়ে আনছে। অন্য়দিকে,রণবীর সিং, মুম্বইয়ের গলির এক সাধারণ ছেলে হিসাবে ফিল্মে উঠে এসেছেন।

প্রেম দিবসে 'গালি বয়'

প্রেম দিবসে 'গালি বয়'

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রণবীর আলিয়া অভিনীত 'গালি বয়'। ভ্যালেন্টাইন্স ডে-র দিন এই ছবির মুক্তি ঘিরে রীতিমত উচ্ছসিত সিনেমাপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+