কারোর পরোয়া না করেই নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ, ইন্টারনেট ব্রেক করলেন রণবীর সিং

বলিউডে নিজের খামখেয়ালীপনা ও পাগলামির জন্য বেশ জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। নিজে যেটা মনে করেন তিনি তখন সেটাই করে থাকেন। কোনও কিছুরই তোয়াক্কা তিনি করেন না। বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেটে ঝড় তুলেছে তাঁরই কিছু ছবি। যেখানে রণবীর সিংকে দেখা গিয়েছে নগ্ন অবস্থায়। সম্পূর্ণ নগ্ন ভাবে ক্যামেরার সামনে এলেন অভিনেতা। আর এই ছবি প্রকাশ্যে আসতেই তা নিমিষে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে এক মুহূর্ত সময় নেয়নি।

রণবীর সিং ব্রেক করলেন ইন্টারনেট

প্রসঙ্গত, একটি ম্যাগাজিনের জন্য তিনি সম্প্রতি এই ফটোশুট করিয়েছেন। আর এটাই সেই ম্যাগাজিন যেখানে ২০১৪ সালে কিম কার্দাশিয়ানের কুখ্যাত শ্যাম্পেন ফটোশুট ইন্টারনেট ব্রেক করেছিল। পেপার ম্যাগাজিন তাদের টুইটার অ্যাকাউন্টে রণবীরের এই নগ্ন ছবিগুলি পোস্ট করেছেন। ছবিতে রণবীরকে তুরস্কের গালিচায় নগ্ন হয়ে শুয়ে পোজ দিতে দেখা গিয়ে। দেখতেই পাচ্ছেন রণবীরের শরীরে একটা সুতোও নেই। বরাবরই ছক ভাঙা জীবন যাপন করতে অভ্যস্ত রণবীরকে এই ফটোশুটেও তাঁর প্রবল আত্মবিশ্বাস দেখা গেল। ছবি দেখে একবারও মনে হয়নি যে লোকে কী বলবে এই চিন্তা তাঁর মনে ঘুরপাক খাচ্ছে।

নগ্ন ফটোশুট ভাইরাল

বৃহস্পতিবার রণবীরের এই নগ্ন ফটোশুট রীতিমতো ইন্টারনেটে আলোড়ন ফেলেছে। নেটিজেনরা নিজেরাই অনুমান করতে শুরু করে দিয়েছেন যে অভিনেতার স্ত্রী দীপিকা পাড়ুকোন কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। তবে অধিকাংশেরই বিশ্বাস রণবীরের মধ্যে জন্মগতভাবেই সকলকে হতচকিত করে দেওয়ার মতো প্রতিভা রয়েছে। এর আগেও রণবীরের বহু এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রণবীরের শরীরে নেই একফোঁটা সুতো

নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিন পেপারের প্রচ্ছদের জন্য এই ফটোশুট রণবীরের। জানা যাচ্ছে, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এই ফোটোশুট করেছেন রণবীর। বার্ট রেনল্ডসও এমন ছক ভাঙা ফটোশুট করে বার বার খবরে উঠে আসতেন। ছবিতে দেখা যাচ্ছে, কার্পেটের উপর শুয়ে রণবীর। গায়ে নেই কোনও পোশাক। আলো আঁধারিতে ঘেরা এই ছবি যে দক্ষ কোনও চিত্রগ্রাহকের তোলা নিঃসন্দেহে বলাই যায়। রণবীর এই ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকারে বলেন, '‌ক্যামেরার সামনে শারীরক ভাবে নগ্ন হওয়া আমার কাছে আহামরি কিছু না। কিন্তু আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করিয়েছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের খাতিরে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিচ্ছু যায় আসে না। আসলে সামনে থাকা মানুষগুলোই অপ্রস্তুত হয়ে পড়বে।'‌ তবে এই প্রথম নয়, এর আগেও রণবীর সিং ২০১৭ সালে এরকম কিছু নগ্ন ফটোশুট করান, সেই ছবিও ভাইরাল হয়। কিন্তু বর্তমানের এই ছবি অনেক বেশি শৈল্পিক ও সাহসী বলেই মনে করছেন নেটিজেনরা।

ছক ভাঙা জীবন রণবীর সিংয়ের

রণবীর সিং তাঁর সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি তাঁর অভিনয়ের দক্ষতাকে আরও ঘষামাজা করছেন, যাতে তিনি আরও সাবলীল হতে পারেন অভিনয়ে। রণবীর সিং নিজেকে পরবর্তীকালে বলিউড শাসন করার মতো অভিনেতা হওয়ার দিকে এগিয়ে নিয়ে চলেছেন। করণ জোহরের পরিচালনায় রণবীর সিং ও আলিয়া ভাটের রকি অউর রানী কি প্রেম কাহানির শুটিং শেষ হয়েছে, যা পরের বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। এছাড়াও রণবীর সিংকে দেখা যাবে সার্কাস সিনেমায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+