বলিউডের পর বাংলাদেশ পাড়ি, হিরো আলমের সিনেমায় এবার গান গাইবেন রানু মণ্ডল
বলিউডের পর বাংলাদেশ পাড়ি, হিরো আলমের সিনেমায় এবার গান গাইবেন রানু মণ্ডল
রানাঘাট স্টেশন থেকে বলিউডে পাড়ি দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন ইন্টারনেটের সেনসেশন রানু মণ্ডল। তাঁর গানের প্রতিভা এমনই যে তিনি সরাসরি ডাক পান হিমেশ রেশমিয়ার সিনেমায় গান গাওয়ার জন্য। সেই রানু মণ্ডলই এবার বলিউডের পর বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ ফেলতে চলেছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে রানাঘাটের বেগোপাড়ার বাসিন্দা রানু রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের এক প্যায়ার কা নাগমা হ্যায় গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন।

এবার রানু মণ্ডল গান গাইতে চলেছেন বাংলাদেশের একটি সিনেমায়, যার প্রযোজনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও সোশ্যাল মিডিয়া তারকা আসরাফুল আলম সইদ ওরফে হিরো আলম। সোশ্যাল মিডিয়া মারফত এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেতা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত ৩ নভেম্বর একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এই ভিডিওতে দেখা যাচ্ছে, রানুর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন হিরো আলম। সঙ্গে তিনি লিখেছেন, 'রাজু চৌধুরী পরিচালিত এবং বাবু রেজা পরিচালিত হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ অবদান দুই সিনেমার দু’টি গান কলকাতা রানু মন্ডল গাইবেন। নভেম্বর ২০ তারিখ থেকে সিনেমার শুটিং শুরু হবে, সবাই দোয়া করবেন’। রানুর এই সফলতায় বেশ গর্বিত রানুর অনুগামীরা। এই ভাইরাল ভিডিও ইতিমধ্যে লক্ষাধিক মানুষের চোখে পড়েছে এবং ২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে।
রানাঘাট স্টেশন থেকে রানুর গানের হাতে খড়ি। একটা গানেই অতীন্দ্রর হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন লতাকণ্ঠী রানু। পাড়ি দিয়েছিলেন মুম্বই মায়াপুরীতে।। রানাঘাট ষ্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে দিনাতিপাত করা রানু মণ্ডলের সেই বলিউড যাত্রা ছিল বেশ রোমহর্ষক৷ পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে দুটি গান প্লে-ব্যাকও করেছেন তিনি। তার মধ্যে 'তেরি মেরি প্রেম কহানি’ গানটি বেশ হিট হয়। মুম্বইতে হিমেশের হাত ধরে বলিউডে পরিচিত পেলেও গত বছর লকডাউনের পর ফের রানাঘাটের ঝুপড়িতে ফিরতে হয় রানুকে।
এই মাসে শুটিং শুরু হচ্ছে রানু মণ্ডলের বায়োপিকের। হিন্দি ভাষায় তৈরি হচ্ছে রানুর বায়োপিক। ছবির নাম 'মিস রানু মারিয়া’। কিছুদিন আগেই রানাঘাটে গায়িকার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে আড্ডা দিয়ে এসেছেন রানুর চরিত্রাভিনেত্রী ঈশিকা দে। আর ঈশিকা প্রথম দিনই রানুর সঙ্গে কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই দিন রানুর কথা বলা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেছেন রানুকে। পর্দায় রানুর চরিত্রটা পারদর্শীর সাথে ফুটিয়ে তুলতে পারেন তার জন্য এই প্রস্তুতি নিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications