কোন বলিউড তারকার বাড়িতে এককালে থেকেছেন রানু মণ্ডল! কী ঘটেছিল তাঁর জীবনে

এই মুহূর্তে ইন্টারনেটে সবচেয়ে বড় সেনসেশন রানু মণ্ডল। বলা যায় সোশ্যাল মিডিয়ার অন্যতম সুপারস্টার রানাঘাটের রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে ভবঘুরে হিসাবেই পরিচিতি ছিল রানুর।

এই মুহূর্তে ইন্টারনেটে সবচেয়ে বড় সেনসেশন রানু মণ্ডল। বলা যায় সোশ্যাল মিডিয়ার অন্যতম সুপারস্টার রানাঘাটের রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে ভবঘুরে হিসাবেই পরিচিতি ছিল রানুর। তবে লতা মঙ্গেশকরের গান গাওয়া রানুর 'এক প্যায়ার কা নগমা হ্যায়' গানের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যেতেই রানু পাড়ি দেন মুম্বইতে। গান গেয়েছেন হিমেশ রেশমিয়ার সঙ্গে। তবে এর আগে , কেমন ছিল রানুর জীবন?

কোন বলিউড তারকার বাড়িতে রান্নার কাজ করতেন রানু মণ্ডলের স্বামী! কী ঘটেছে তাঁর জীবনে

জানা যায়,রানু মণ্ডলের ছিল অক সুখের সংসার। রাস্তার আস্তাকুঁড়ে তিনি গত কয়েক বছর যেমন জীবন কাটিয়েছেন সেভাবে রানু মণ্ডলের জীবন শুরু হয়নি। রানু নিজেই জানিয়েছেন এক স্বচ্ছ্বল পরিবারে তাঁর জন্ম হয়। এরপর বাবা মার থেকে তিনি আলাদা হয়ে যান। এরপর , তাঁর বিয়েও হয়। আর বিয়ের পর প্রথমবার তিনি মুম্বই আসেন। আর সেখানে অভিনেতা ফরদিন খানের বাবা ফিরোজ খানের পরিবারে রান্নার কাজ করতেন রানুর স্বামী। সেই সময় ফরদিন কলেজে পড়তেন। ফরদিনরা রানুদের ভালোভাবে দেখাশোনা করতেন বলে দাবি করেন তিনি। রানু জানান ভাগ্যের পরিহাসে রানুকে ফিরে আসতে হয়।

রানু জানিয়েছেন, চিরকালই তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতেন। আর সেই বিশ্বাসের জোরেই আজ তিনি এই জায়গা এসে পৌঁছেছেন। মুম্বই পৌঁছেই রানু ৬ টি গান গেয়ে ফেলেছেন বলে জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, মুম্বইতে তাঁর যদি একটা বাড়ি থাকত,তাহলে সুবিধা হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+