২০১৯ -এ সবচেয়ে 'সার্চড' ব্যক্তিদের তালিকায় লতা, অভিনন্দনদের সঙ্গে রানু মণ্ডল! দেখুন পুরো তালিকা
২০১৯ সালে একাধিক ঘটনা খবরের শিরেনাম কেড়ে নিয়েছে। তারমধ্যে অন্যতম রানু মণ্ডল। রানাঘাট স্টেশনের এক ভবঘুরে রানু রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যান। তাঁর গলার গানের সুর মন্ত্রমুগ্ধ করে অনেককেই।
২০১৯ সালে একাধিক ঘটনা খবরের শিরেনাম কেড়ে নিয়েছে। তারমধ্যে অন্যতম বাংলার রানু মণ্ডল। রানাঘাট স্টেশনের এক ভবঘুরে রানু রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যান। তাঁর গলার গানের সুর মন্ত্রমুগ্ধ করে অনেককেই। আর এই রানুই এবার ২০১৯ সালের শেষে গুগলের 'মোস্ট সার্চ' এর তালিকায় উঠে এসেছেন। একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন গুগলের মোস্ট সার্চড-এর তালিকায়।

অভিনন্দন বর্তমান
অভিনন্দন বর্তমানকে ঘিরে বছরের শুরুতেই তোলপাড় পড়ে যায় পাকিস্তান ও ভারতে। ভারতীয় এই বীরযোদ্ধা পাকিস্তানি যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে ভারতীয় বায়পসেনার যুদ্ধবিমান নিয়ে ভুলবশত পাকিস্তানে চলে যান। এরপর সেদেশ থেকে তাঁকে ফিরিয়ে আনে দিল্লি। আর এই ব্যক্তিত্ব এই বার মোস্ট সার্চড এর তালিকায়।

লতা মঙ্গেশকর
বেশ কয়েকদিন ২০১৯ সালে অসুস্থকার জেরে হাসপাতালে ভর্তি ছিলন লতা মঙ্গেশকর। আর তাঁর স্বাস্থ্য সংক্রান্ত খোঁজ নিতে গুগল-এ সার্চ বেড়েছিল। কাই লতা মঙ্গেশকর রয়েছেন মোসচ সার্চডএর তালিকায়।

যুবরাজ সিং
২০১৯ সালের ১০ জুন নিজের অবসরের কথা ঘোষণা করেন যুবরাজ। আর তার জেরেই তিনিও ছিলেন ২০১৯ সাল জুড়ে সার্চ-এ।

আনন্দ কুমার
গণিতবিদ আনন্দ কুমারকে নিয়ে তৈরি হয়েছে ছবি 'সুপার ৩০' । আর সেই ফিল্মের জন্য তিনিও এই বছরে ছিলেন সার্চ-এর তালিকায়।

ভিকি কৌশল
বলিউডকে কার্যত বছরের শুরুতেই একটি ব্লকবাস্টার দিয়েছেন ভিকি। 'উরি' ছবির হাত ধরে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। তরুণীদের মনে ঝড় তোল ভিকিও ২০১৯ এর সেরার সেরা তালিকায় জায়গা করে নিয়েছেন।

ঋষভ পন্থ
ঋষভ পন্থ এবছরে ক্রিকেটের আঙিনায় অন্যতম সার্চড সেলেব হিসাব উঠে এসেছেন। তাঁর ক্ষমতা অনুযায়ী না পারফর্ম করতে পারও এবছর শিরোনাম কেড়েছে।

রানু মণ্ডল
রানু মণ্ডলও এই বছর মোস্ট সার্চড ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম হিসাবে উঠে এসেছেন। তিনিও এই বছর সেলেবদের তালিকায়।

তারা সুতারিয়া
স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ফিল্মের খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়াকে নিয়েও মানুষের মধ্যে রয়েছে কৌতূহল। আর তার জেরে তিনিও ছিলেন সার্চ-এ।

সিদ্ধার্থ শুক্লা
বিগবস ১৩-এর প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লাও রয়েছেন এই সার্চের তালিকায়। সার্চ এর ব্যক্তিত্বদের মধ্যে সিদ্ধার্থও অন্যতম।

কোয়েনা মিত্র
বঙ্গসুন্দরী কোয়েনা মিত্রও রয়েছেন এই তালিকায়। বিগবস ১৩ এর প্রতিযোগী হিসাবে কোয়েনা রয়েছেন এই সার্চ এর তালিকায়।












Click it and Unblock the Notifications