‘মিস রানু মারিয়া’ বায়োপিকের শুটিংয়ে দিঘা গেলেন রানু মণ্ডল, কেমন কাটালেন তিনি
‘মিস রানু মারিয়া’ বায়োপিকের শুটিংয়ে দিঘা গেলেন রানু মণ্ডল, কেমন কাটালেন তিনি
অনেক দিন পর আবার প্রকাশ্যে এসেছে রানু মণ্ডল। বেরোচ্ছে রানু মণ্ডলের বায়োপিক 'মিস রানু মারিয়া’। যার মূল চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে। রানাঘাটে রেল স্টেশন থেকে কিভাবে বলিউডে পাড়ি দেওয়া যায় তা নিয়ে এই বায়োপিকের গল্প। মিস রানু মারিয়া বায়োপিকের পরিচালনা করেছেন ঋষিকেশ মণ্ডল।

ছবির শুটিংয়ের জন্য দিঘায় গেলেন রানু
এবার রানু মণ্ডল ছবির শুটিংয়ের জন্য দিঘার সমুদ্র সৈকতে গেলেন। শুটিংয়ের জন্য উদয়পুর রানু মণ্ডল। রানু মণ্ডল জানান, ''দিঘায় এসে তাঁর খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে তাঁর বায়োপিকের জন্য। এখানে হোটেলে পরে এই আমি উদয়পুর এলাম। চা খাওয়ার পর ব্রেকফাস্ট খেয়েছি। নেচে গেয়ে খেয়ে আমি খুব ভালোই আছি।'

কী খেলেন শুটিংয়ের সময়
কী খেলেন আপনি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি তন্দুরি চিকেন, মাছ ভাজা খেয়েছি, তবে, সমুদ্রে নেমে স্নান করেনি।

স্নানগ্লাসে বেশ মানিয়েছে রানুদিকে
তাঁতের শাড়িতে খোলা চুলে চোখে স্নানগ্লাস বেশ মানিয়েছে রানুদিকে। সমুদ্রে নেমে হাতে বুম নিয়ে 'সাত সামুন্দ্রার' গানে মেতেছেন তিনি। আবার বাইকে করেও ঘুরতে দেখা গেছে তাঁকে। বাইকে করে সমুদ্রের পাড়ে ঘুরতে রানু মণ্ডলে বেশ ভালো লেগেছে বলে জানান তিনি।

বায়োপিকটি পরিচালনায় ঋষিকেশ মণ্ডল
মিস রানু মারিয়া বায়োপিকের পরিচালনা করেছেন ঋষিকেশ মণ্ডল। কী নিয়ে এই ছবি। গায়িকার যৌবন। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া। কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন, আর কিভাবে বলিউডে পাড়ি দিলেন। বলা বাহুল্য রানু মণ্ডলে জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক। অভিনেত্রী ঈশিকা গায়িকা রানু মণ্ডলকে রানু মা বলে ডাকেন। বায়োপিক সম্পর্কে বলতে গিয়ে রানু মণ্ডল বলেন আমার জীবনী নিয়ে সিনেমা হচ্ছে আমি খুব খুশি।

কেমন হবে বায়োপিকটি
ঋষিকেশ ও সিধুকে জানাই ধন্যবাদ। তবে এখন দেখার বিষয় কেমন হবে বায়োপিকটি। সেদিকে তাকিয়ে অনুগামীরা। পরিচালক ঋষিকেশ মণ্ডল মিস রানু মারিয়া বায়োপিক নিয়ে খুব আশাবাদী। সিনেমা নিয়ে যেমন উচ্ছাসিত রানু। ঠিক তেমনি গান নিয়ে তিনি উচ্ছাসিত। তাই নিজের বায়োপিকের জন্য দুটি গান গেয়ে ফেললেন গায়িকা রানু মণ্ডল। নতুন বায়োপিকটি কেমন হবে সেদিকে অধীর আগ্রহে অনুগামীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications