নিজের বায়োপিকের জন্য গান গাইলেন রানু মণ্ডল, কেমন হবে ‘মিস রানু মারিয়া’
নিজের বায়োপিকের জন্য গান গাইলেন রানু মণ্ডল, কেমন হবে ‘মিস রানু মারিয়া’
রানু মণ্ডলকে চেনেন না এমনই মানুষের সংখ্যা নিতান্তই কম। সোশ্যাল মিডিয়ায় তাঁর গান ভাইরাল হওয়ার পর তিনি এক প্রকার সেলিব্রেটি হয়ে উঠেছিলেন। তাঁর পর তিনি আসতে আসতে হারিয়েও যান। অনেক দিন তাঁর আর দেখা মেলেনি সোশ্যাল মিডিয়া। তবে বায়োপিকের দৌলতে আবারও দেখা মিলবে তাঁর। রানাঘাটে সেই রানু মণ্ডলের এবার বায়োপিক প্রকাশ্যে।

গত বছরই সবার সামনে এসেছিলেন রানু মণ্ডলের বায়োপিকের নাম 'মিস রানু মারিয়া’। যার মূল চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে। রানাঘাটে রেল স্টেশন থেকে কিভাবে বলিউডে পাড়ি দেওয়া যায় তা নিয়ে এই বায়োপিকের গল্প।
এই বায়োপিকের জন্য নিজেই দুটি গান গাইলেন রানাঘাটের রানু মণ্ডল। সঙ্গীত শিল্পী সিধু ও সন্দীপ কর মিউজিক পরিচালনা করেছেন। গানের রেকডিংও হয়ে গিয়েছে কলকাতার এক স্টুডিওতে। যেদিন গান রেকর্ড হয়েছে সেদিন রানু মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন। সিনেমার অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা। হিন্দি ভাষাতে তৈরি হবে এই ছবি। আশা করা যায় খুব ভালোই হবে।
মিস রানু মারিয়া বায়োপিকের পরিচালনা করেছেন ঋষিকেশ মণ্ডল। কী নিয়ে এই ছবি। গায়িকার যৌবন। ব্যক্তিগত জীবনের ওঠাপড়া। কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন, আর কিভাবে বলিউডে পাড়ি দিলেন। বলা বাহুল্য রানু মণ্ডলে জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক।
অভিনেত্রী ঈশিকা গায়িকা রানু মণ্ডলকে রানু মা বলে ডাকেন। বায়োপিক সম্পর্কে বলতে গিয়ে রানু মণ্ডল বলেন আমার জীবনী নিয়ে সিনেমা হচ্ছে আমি খুব খুশি। ঋষিকেশ ও সিধুকে জানাই ধন্যবাদ। তবে এখন দেখার বিষয় কেমন হবে বায়োপিকটি। সেদিকে তাকিয়ে অনুগামীরা।
পরিচালক ঋষিকেশ মণ্ডল মিস রানু মারিয়া বায়োপিক নিয়ে খুব আশাবাদী। সিনেমা নিয়ে যেমন উচ্ছাসিত রানু। ঠিক তেমনি গান নিয়ে তিনি উচ্ছাসিত। তাই নিজের বায়োপিকের জন্য দুটি গান গেয়ে ফেললেন গায়িকা রানু মণ্ডল। নতুন বায়োপিকটি কেমন হবে সেদিকে অধীর আগ্রহে অনুগামীরা।












Click it and Unblock the Notifications