লতা মঙ্গেশকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য, নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার রানু মণ্ডল

লতা মঙ্গেশকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য, নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার রানু মণ্ডল

রানাঘাটের রানু মণ্ডলকে চেনেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম । একদময় সোশ্যাল মিডিয়ায় জন্য ভাইরাল হয়েছিলেন তিনি। তিনি প্রায় সময়েই ট্রোলিং হন। বর্তমানে প্রায় ইউটিউবারই তাঁর বাড়িতে যান। তাঁদের শোতে তাঁকে গেস্ট হিসাবে বেঁছে নেন। সেই ইউটিউবার তার গানের প্রশংসা করতে থাকেন। সেই সঙ্গে শুরু হয় গল্প। সেই যুবক রানু মণ্ডলকে বাংলার লতা মঙ্গেশকর বলে সম্বোধনও করেন। তিনি জানতে চান লতার সাথে তুলনা করলে তার কেমন লাগে, প্রশ্ন করার মাত্রই রানু মণ্ডল উত্তর দেন, “লতা মঙ্গেশকর আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু আমি সম্মানে অনেক বড়। ” আর এটি শুনে নেটিজেনরা একেবারেই হেঁসেকুটিপাটি।

লতা মঙ্গেশকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য, নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার রানু মণ্ডল


বলা বাহুল্য, রানাঘাটের প্ল্যাটফর্মে বসে নিজের মনেই গান গাইছিলেন রানু মণ্ডল। তাঁর সুন্দর গানের গলায় মুগ্ধ হয়ে যান এক ব্যক্তি। তাঁর সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই রাতারাতি স্টার হয়ে ওঠেন তিনি।

হিমেশ রেশমিয়া রানু মন্ডলের সঙ্গে গান বাঁধেন। গায়ক হিমেশ তাঁর সেই প্রতিভাকে তুলে ধরেন বিশ্বের দরবারে। তাঁরা একসঙ্গে 'তেরি মেরি কাহানি’ গানটি ডুয়েট গান গেয়েছিলেন। আর সেই সময় পুজোর অনেক জায়গায় গান গেয়েছিলেন তিনি।

কিন্তু রানু মণ্ডলের ভাগ্য তাঁর সাথে সাধ দিল না। বছর যেতে না যেতেই তাঁর আগের অবস্থা ফিরে আসে। আবার তাঁকে শুরু করতে হল ভিক্ষা। খুব কষ্ট করেই তাঁর দিন কাটচ্ছিল। তাঁর একমাত্র মেয়েও তাঁর দিক থেকে সরে যায়। কারণ একটাই তাঁর আচরণ। জীবনে সাফল্য পাওয়ার পর তিনি অনেক কিছু নিয়েই বারবার বেফাঁস মন্তব্য করেছিলেন। সবাই যেমনি তাঁকে এক ভালো আসনে বসিয়ে ছিলেন। কিন্তু তাঁর বেফাঁস মন্তব্যের জন্য তিনি সবার কাছে কমেডি কনটেন্ট হয়ে ওঠেন। তাঁর মুখে যা আসে, মনে আসে তাই তিনি বলেন।

কিছুদিন আগেও এক বাংলাদেশী ইউটিউবার রানু মণ্ডলকে মজা করে বিয়ের প্রস্তাবও দিয়েছিলনে। যা শুনে রানুদি খুব মজাও পেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+