হঠাৎ করে ভাইরাল হওয়া তারকারা আজ কোথায় আছেন জানেন কী?

হঠাৎ করে ভাইরাল হওয়া তারকারা আজ কোথায় আছেন জানেন কী?

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে যা কিছু ঘটনা সেই সব কিছুই ভাইরাল হয়ে যায়। আর তা ঘুরতে থাকে মানুষের হোয়াটস আপ থেকে শুরু করে ফেবুতেও। বাস যায় না কোন কিছুতেও। সোশ্যাল মিডিয়ার জন্য রানাঘাটের রাণু মণ্ডলের নাম ভাইরাল হয়েছিল। তারপর হয়েছিল বচপন কা পেয়ার খ্যাত সহদেব তাঁর নাম সোশ্যাল মিডিয়ায়। তারপর এই সোশ্যাল মিডিয়ায় এসেছে বীরভূমের ভুবন বাদ্যকর যিনি বাদাম কাকু যিনি 'কাঁচা বাদাম’ গানে ভাইরাল হয়েছে। কিন্তু কালের অমোঘ নিয়মে একের পর এক মানুষ ভাইরাল হয়েছে আবার তাঁদের নাম কিন্তু মুছে গেছে। যদিও এরা সকলেই কিন্তু দারিদ্র সীমার নীচে বাস করেন। হারিয়ে গেছে তাঁরা সবার মন থেকে! তাহলে কী আবারও বাদাম কাকুর একই পরিণতি হবে, না তার জন্য অন্য কিছু অপেক্ষা করছে। ভাইরাল হওয়ার পর তাঁদের বড় বড় সেলিব্রিটিরা অনেক সাহায্যও করেছে। ভাইরাল হওয়ার পর তাঁরা ধরাকে সরা জ্ঞান করে সব কিছু!

কেন বিখ্যাত হয়েছিলেন রানু মণ্ডল

কেন বিখ্যাত হয়েছিলেন রানু মণ্ডল

যদি কিছুদিনের জন্য ওঠা রানু মণ্ডল কিন্তু আজ হাসির পাত্রী হয়ে উঠেছেন। মাঝে মধ্যেই তিনি ট্রোলিংয়ের শিকার হন। রানাঘাটের প্ল্যাটফর্মে বসে নিজের মনেই গান গাইছিলেন রানু মণ্ডল। তাঁর সুন্দর গানের গলায় মুগ্ধ হয়ে যান একজন। আর সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই সেলিব্রিটি হয়ে ওঠেন রানুদি।

বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া রানু মন্ডলের সঙ্গে গান বাঁধেন। গায়ক হিমেশ তাঁর সেই প্রতিভাকে তুলে ধরেন জনসমক্ষে। তাঁরা একসঙ্গে 'তেরি মেরি কাহানি' গানটি ডুয়েট গান গেয়েছিলেন। আর সেই সময় পুজোর অনেক জায়গায় গান গেয়েছিলেন তিনি। কিন্তু রানু মণ্ডলের ভাগ্য তাঁর সাথে সাধ দিল না। বছর পেরোতেই তাঁর জীবনে আগের কষ্টের অবস্থা ফিরে আসে। আবার শুরু করতে হয় ভিক্ষাবৃত্তি। খুব কষ্ট করেই তাঁর দিন কাটচ্ছিল। তাঁর একমাত্র মেয়েও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ একটাই তাঁর আচরণ। জীবনে সাফল্য পাওয়ার পর তিনি অনেক কিছু নিয়েই বারবার বেফাঁস মন্তব্য করেছিলেন।

 কেন ভাইরাল হয়েছিল ডিরডো

কেন ভাইরাল হয়েছিল ডিরডো

বাদশার গাওয়া গান 'বচপন কা পেয়ার'। ছত্তিশগড়ের সহদেব ডিরডো সোশ্যাল মিডিয়ায় গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন। অনেকেই গানটি নিয়ে রিল ভিডিও বানিয়েছিলেন। শেষে সহদেবকে নিয়ে গানটির রিমিক্স তৈরী করে খোদ বাদশা। সম্প্রতি সেই সহদেবের নাম শিরোনামে উঠে এসেছে। কিছুদিন আগেও সে দুর্ঘটনার সম্মুক্ষীন হয়েছিল। যদিও বর্তমানে সে সুস্থ আছে। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বাদশা।

ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর

এবার বীরভূমের ভুবন বাদ্যকর। আজ যিনি সেলিব্রেটি। একসময় তিনি কিন্তু ছিলেন সামান্য বাদাম বিক্রেতা। 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম'। অবশেষে এই গান রেকর্ড করা হল। দেশ থেকে বিদেশেও সেই গান পাড়ি দিয়েছে। লোকের মুখে মুখে শোনা যায় তার এই গান। আর সেই সঙ্গে নেটিজেনরাও গানটি বেশ উপভোগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+