'রানি মা' দিতিপ্রিয়া তাঁর অনস্ক্রিন হবু 'জামাই' গৌরবকে নিয়ে কোন ঘটনা ফাঁস করলেন

'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সৌজন্যে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এখন বাঙালির ঘরের মেয়ে। ধারাবাহিকে রানি রাসমণির ভূমিকায় থাকা দিতিপ্রিয়া রায়কে ঘিরে দর্শকের কৌতূহল ক্রমেই বাড়ছে।

'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সৌজন্যে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এখন বাঙালির ঘরের মেয়ে। ধারাবাহিকে রানি রাসমণির ভূমিকায় থাকা দিতিপ্রিয়া রায়কে ঘিরে দর্শকের কৌতূহল ক্রমেই বাড়ছে। ধারাবাহিকের মধ্যে কিছুদিন আগেই যোগ দিয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। ধারাবাহিকের রাসমণির জামাই মথুরামোহনের চরিত্রে থাকছেন গৌরব। গৌরবের সঙ্গে 'শাশুড়ি' দিতিপ্রিয়ার সম্পর্ক কেমন, সে নিয়ে কৌতূহলও রয়েছে বেশ কৌতূহল।

রানি মা দিতিপ্রিয়া তাঁর অনস্ক্রিন হবু জামাই গৌরবকে নিয়ে কোন ঘটনা ফাঁস করলেন

দিতিপ্রিয়া গোটা বিষয়টি খোলসা করেছেন সোশ্যাল মিডিয়ায়। দুই অভিনেতা অভিনেত্রী একটি সেলফি ফ্রেমে নিজেদের ধরে কিছুদিন আগেই আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি দিতিপ্রিয়া আপলোড করে মনো করিয়ে দেন পুরনো দিনের কথা। ২০০৮ সালে 'দূর্গা' ধারাবাহিকের প্রসঙ্গ তুলে দিতিপ্রিয়া জানান, সেই ধারাবাহিকে তিনি গৌরীর ভূমিকায় ছিলেন। আর সেখানে তিনি গৌরবের মেয়ের বয়সী হিসাবে অভিনয় করেন। আর এখন গৌরব 'রাসমণি' দিতিপ্রিয়ার জামাই হিসাবে অভিনয় করছেন। অর্থাৎ গৌরব এখন অনস্ক্রিনে দিতিপ্রিয়ার ছেলের মতোই ! এনিয়ে মজা করে একটি পোস্ট করেন দিতিপ্রিয়া।

তবে পোস্টটিতে দিতিপ্রিয়া লিখতে ভোলেননি যে তিনি ও গৌরব একদম ভাইবোনের মত সম্পর্কই ধরে রেখেছেন। তবে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দিতিপ্রিয়া ও গৌরবের অনস্ক্রিন সম্পর্কটা বেশ মজাদার ভাবে এগোচ্ছে। আর দর্শক দুই তারকাকে সমান ভাবে পছন্দ করছেন স্ক্রিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+