সে কি! 'রানি মা'-র হাতে বন্দুক কেন, ভিডিও-তে কী ধরা পড়ল? জানুন বিস্তারিত
যেকোনও বিপদ আসলেই ঠিক তা পার করে যান 'রানি মা'। সিরিয়ালে সর্বংসহা রানি রাসমণি যাবতীয় সমস্যা পার করে যান হাসি মুখে। আর সেই 'রানি মা'র হাতে কী না বন্দুক! এমনই ভিডিও সামনে এসেছে সোশ্য়াল মিডিয়ায়।
যেকোনও বিপদ আসলেই ঠিক তা পার করে যান 'রানি মা'। সিরিয়ালে সর্বংসহা রানি রাসমণি যাবতীয় সমস্যা পার করে যান হাসি মুখে। আর সেই 'রানি মা'র হাতে কী না বন্দুক! এমনই ভিডিও সামনে এসেছে সোশ্য়াল মিডিয়ায়। কী দেখানো হয়েছে সেই ভিডিও-তে?

বাংলা জনপ্রিয় সিরিয়াল 'রানি রাসমণি' -র নাম চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া। পর্দার রানি রামসণি সে। যার অভিনয় ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। আর দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলেই দেখা গেল এক নতুন ভিডিও। যেখানে রীতিমত বন্দুক তাক করছেন তিনি। জানা যাচ্ছে সিরিয়ালের শ্যুটিং এর জন্য সম্ভবত পোজ দিচ্ছিলেন তিনি। আরসেই দৃশ্যই ভিডিও আকারে প্রকাশিত হয়। জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে 'করুণাময়ী রানি রাসমণি' প্রথম সারিতে। আর অভিনেত্রীর এই ভিডিও প্রকাশিত হওয়ায় সিরিয়াল নিয়ে কৌতূহল আরও বাড়ছে মানুষের মধ্যে।
এদিকে, সিরিয়ালের সাম্প্রতিক পর্বে সৌদামিনীকে নিয়ে রাসমণির দুঃশ্চিন্তার কথা দেখানো হয়েছে। সৌদামিণীর সঙ্গে নকুন ঠাকুরমশাইয়ের বন্ধুক্ব নিয়ে আপাতত সরগরম পরিবার। গোটা বিষয়টি রাসমণি জানিয়েছেন তাঁর স্বামী রাজচন্দ্রকে। এবার দেখতে হবে পরবর্তী পর্যায়ে কী হয়!












Click it and Unblock the Notifications