মুক্তি পেল মর্দানি ২-এর ট্রেলার, পর্দায় ফিরলেন রানি মুখোপাধ্য়ায়

এক বছরেরও বেশি সময় পর পর্দায় ফিরলেন রানি মুখোপাধ্য়ায়। মুক্তি পেল রানি মুখোপাধ্য়ায় অভিনীত মারদানি ২ সিনেমার ট্রেলর।

এক বছরেরও বেশি সময় পর পর্দায় ফিরলেন রানি মুখোপাধ্য়ায়। মুক্তি পেল রানি মুখোপাধ্য়ায় অভিনীত মর্দানি ২ সিনেমার ট্রেলর। সিবানী শিবাজী রয়ের চরিত্রে রানির এবারের লুক ও অ্যাকশন প্রথম ছবিটির থেকে অনেক বেশি মন কেড়েছে। ছবির ট্রেলর এখন ট্রেন্ডিংয়ের দশে দাঁড়িয়ে।

রানির লুক

২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলরের পুরোটা জুড়েই আপনি রানি মুখোপাধ্য়ায়কে দেখবেন। ফ্রেম বাই ফ্রেম চোখ ধাঁধানো দৃশ্যায়ন। পুলিসের চরিত্রে থেকে রানিকে একবারের জন্যেও আলাদা করা যায়নি। ৪১ বছর বয়সী অভিনেত্রীর ঝকঝকে এই অভিনয়ে দর্শকরা মুগ্ধ।

গল্পের বাঁধন

প্রযোজক হিসেবে যশ রাজ ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ভালো গল্প বেছে নিয়ে দীর্ঘদিন পর মাঝামাঝি বাজেটে ভর করে ইশ রাজ এবার হিট দিতে চলেছে ধরে নেওয়া যায়।

ছবিতে কোটা শহরে হওয়া ধর্ষণ ও খুনের খবর জাতীয় সংবাদে পরিণত হয়। এই মামলায় পুলিশ অফিসার শিবানী শিবাজী রয় খুনিকে ধরার অভিযান নিয়েই গল্পের মোড়ে মোড় চমক রয়েছে। থ্রিলার মোড়কে চাইল্ড ট্রাফিকিংয়ের বিষয় নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক গোপী পুতরান।

বিশেষ আকর্ষণ ডায়লগ

সিনেমার ট্রেলরে ডায়লগ দর্শকদের মন কাড়বে। বিশেষ করে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তকে কলার ধরে হিড়হিড় করে লকআপে ভরব, রানির মুখে এই ডায়লগ দারুণ মানিয়েছে।

ট্রেলরে মিসিং ভিলেন

ভিলেন চরিত্রে কে রয়েছে? সেটা অবশ্য মর্দানি ২-এর ট্রেলরে পরিচালক ফাঁস করেনি। ছবি মুক্তি ১৩ ডিসেম্বর

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+