রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে রানির 'হিচকি'

রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি 'হিচকি' প্রদর্শিত হবে রাষ্ট্রপতিভবনে। ছবিটি দেখবেন খোদ দেশের রাষ্চ্রপতি রামনাথ কোবিন্দ।

রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি 'হিচকি' প্রদর্শিত হবে রাষ্ট্রপতিভবনে। ছবিটি দেখবেন খোদ দেশের রাষ্চ্রপতি রামনাথ কোবিন্দ। ফলে মেয়ে আদিরা হওয়ার পর রানির এই কামব্যাক ছবি আবারও রানিকে সাফল্যের পথে এগিয়ে দিচ্ছে লেই অনেকের ধারণা।

রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে রানির হিচকি

ছবির বক্স অফিস কালেকশনের দিক থেকে দেখলে , মুক্তি পাওয়ার পর থেকে ছবি সেভাবে গতি না পেলেও, ধীরে ধীর বড় স্কোরের দিকে এগোচ্ছে যশরাজ ফিল্মসের এই ছবি। স্ত্রী রানির অভিনয় আর স্বামী আদিত্যর যশরাজ ফিল্মসের প্রযোজনার এই ছবি মূলত এক শিক্ষিকার স্নায়প সমস্যাকে নিয়ে। সেই বিষয়টির সঙ্গে ছাত্র-শিক্ষক সম্পর্ক ও একমহিলার একার লড়াইয়ের দিকটিও তুলে ধরা হয়েছে 'হিচকি'-তে।

লড়াইয়ের এ কাহিনিই শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে। দেখবেন রামনাথ কোবিন্দ। হিচকি দর্শকদের পছন্দ হওয়ায় খুশি অন্যতম প্রযোজক মণীশ শর্মা। খুশি পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রাও। এই ছবি মানুষকে সংবেদনশীলতা ও সচেতনতা বাড়াতেই নির্মিত বলে দাবি ফিল্মের টিমর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+