মুখার্জি বাড়িতে অজয়ের জামাই আদর থেকে কাজল-রানিদের সিঁদুর খেলা! দেখুন পুজোর অ্যালবাম
নর্থ মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজো মানেই সেলেবদের ভিড়। এই বাড়ির প্রায় প্রতিটি সদস্যই তাবড় সেলেব। আর সেই সেলেবদের সঙ্গেই সাধারণ মানুষও দুর্গপুজোয় মেতে ওঠেন।
নর্থ মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজো মানেই সেলেবদের ভিড়। এই বাড়ির প্রায় প্রতিটি সদস্যই তাবড় সেলেব। আর সেই সেলেবদের সঙ্গেই সাধারণ মানুষও দুর্গপুজোয় মেতে ওঠেন। বাড়ির মেয়ে কাজল ও রানি মুখোপাধ্যায় যেমন এই বাড়ির নামী তারকা। তেমনই কাজলের স্বামী অজয় দেবগনও বলিউডের অন্যতম সুপারস্টার। সবমিলিয়ে ঐতিহ্য ,পরম্পরা, আর জাঁকজমকের মধ্যে দিয়ে মুখার্জি বাড়িতে এবারেও দুর্গাপুজো ঘিরে দেখা গেল একাধিক বলিউড সেলেবের সমাহার।
|
অজয়ের জামাই আদর
মুখার্জি বাড়িতে রীতিমতো ধুমধাম সহকারে এবারেও পালিত হয়েছে দুর্গাপুজো। পুজোয় এবাড়ির জামাই অজয় দেবগনকেও দেখা গিয়েছে ছেলে যুগকে নিয়ে মা দুর্গার আরাধনায়। অজয় দুর্গাপুজোয় আসতেই তাঁকে নিয়ে 'শ্যালিকা' সর্বাণীকে দেখা যায় আলাদা করে সংকল্পের আয়োজন করতে। ( ভিডিও সৌজন্য : সোশ্যাল মিডিয়া)।
সিঁদুর খেলা ও সেলফি
এবারে মুখার্জি বাড়ির পুজোয় সিঁদুর খেলার সময় দেখা যায় রানি মুখোপাধ্যায় ও কাজলকে। শুধু রানি, বা কাজল নন, তাঁদের সঙ্গে এদিন ছিলেন খুড়তুতো ভাই তথা বলিউড পরিচালক অয়ন মুখার্জি। ছিলেন কাদলের বোন তানিশা । অতিথি হিসাবে দেখা যায় করণ জোহরকে।
|
রানির সিঁদুর খেলা
দশমীতে সিঁদুর খেলার অনুষ্ঠানে রানির সঙ্গে দেখা যায় কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টকেও। সবমিলিয়ে মুখার্জি পরিবারের সিঁদুর খেলায় বাড়ির মেয়েরাই হইহুল্লোড়ে নজর কেড়েছেন।
|
তারার মেলা!
অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় সিঁদুর খেলার একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবিই ক্রমে বাইরাল হয়ে যায় ।
(ছবি সৌজন্য :সোশ্যাল মিডিয়া, তানিশা মুখোপাধ্যায়ের প্রোফাইল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications