'রঙ্গবতী' থেকে 'প্রতিবেশী', এই সপ্তাহে ইন্টারনেট মাতানো বাংলা গানের ভিডিও এক নজরে

বর্ষাকালের আমেজ মাতাতে একের পর এক আকর্ষণীয় বাংলা ছবি বাজারে আসতে চলেছে। উইন্ডোজ প্রডোকশনসের 'গোত্র', ভেঙ্কটেশের 'বর্ণপরিচয়', রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের 'পরিণীতা' , আগামী দিনে মুক্তি পেতে চলেছে

বর্ষাকালের আমেজ মাতাতে একের পর এক আকর্ষণীয় বাংলা ছবি বাজারে আসতে চলেছে। উইন্ডোজ প্রডোকশনসের 'গোত্র', ভেঙ্কটেশের 'বর্ণপরিচয়', রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের 'পরিণীতা' , আগামী দিনে মুক্তি পেতে চলেছে। তারকায় ঠাসা এই ফিল্মগুলি ঘিরে বাঙালি দর্শকের যেমন কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে। তবে ছবি মুক্তির আগেই ছবির গান ইন্টারনেটকে মাত করে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, এই সপ্তাহে কোন কোন বাংলা গান মন কাড়ছে দর্শকদের।

'তোমাকে..'

পাড়ার এক সিনিয়র! যার কাছে টিউশন নিতে যাওয়াই কিশোরীর একমাত্র উদ্দেশ্য নয়, টিউশন, বকাঝকার মাঝে কখন যে সেই সিনিয়র 'দাদা'রই প্রেমে পড়ে যায় কিশোরী তার তল-অতল খুঁজে পায়না সে! আর মনে মনে স্বপ্ন বোনে, 'যে দিন কানে কানে সব বলব তোমাকে..'। ঋত্বিক, শুভশ্রী অভিনীত ছবি 'পরিণীতা'র 'তোমাকে' গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আর এই গানের ভিডিও আপাতত মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের।

'রঙ্গাবতী..'

উইন্ডোজ প্রোডাকশনসের 'গোত্র' ছবিটির একাধিক গান প্রকাশ্যে আসতে শুরু করেছে। ছবির প্রত্যেকটি গানই প্রায় হিট। আর এবার প্রকাশ্যে এসেছে পল্লীগীতি 'রঙ্গবতী'। গান সোশ্যাল মিডিয়ায় আসতেই 'রঙ্গবতী চ্যালেঞ্জ' ও প্রকাশ্যে এসেছে। আর এই চ্যালেঞ্জের গ্রহণ করে একাধিক বাঙালি তারকা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

'প্রতিবেশী..'

ভেঙ্কটেশ ফিল্মসের 'বর্ণপরিচয়' ছবিতে বাংলার দুই তামাম তারকা একসঙ্গে সেলুলয়েড বন্দি হতে চলেছেন। যিশু সেনগুপ্ত, ও আবির চট্টোপাধ্যায়ের এই ছবিতে 'প্রতিবেশী' গানটি গেয়েছেন অনুপম রায়। আর সেই গান মুক্তি পেতেই আপাতত ইন্টারনেটে ট্রেন্ড করতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+