'দত্ত'-এর এই পোস্টার ঘিরে শোরগোল, জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায়
নায়ক থেকে রাতারাতি 'খলনায়ক' হয়ে যাওয়াটা যে কতটা বড় 'বদল'; তা টের পেয়েছেন সঞ্জয় দত্ত। আর সেই ঘটনাকেই এবার ফ্রেমবন্দি করছেন পরিচালক রাজু হিরানি।
নায়ক থেকে রাতারাতি 'খলনায়ক' হয়ে যাওয়াটা যে কতটা বড় 'বদল'; তা টের পেয়েছেন সঞ্জয় দত্ত। রিল লাইফে এই বদলের সঙ্গে সঙ্গে রিয়েল লাইফেও তার আমূল পরিবর্তন ঘটিয়েছে এক অপরাধমূলক ঘটনা। এই চড়াই উতরাইয়ের জীবনে লাইমলাইটে থাকাও একটা বড় চ্যালেঞ্জ। আর তাকেই এবার ফ্রেমবন্দি করছেন পরিচালক রাজু হিরানি।

অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি রাজু হিরানির ছবিতে , নাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। ছবির জন্য অনেকদিন ধরেই নিজেকে তিলে তিলে গড়েছেন রণবীর। তাঁর ছিপছিপে শরীরকে মেদবহুল করে সঞ্জয় দত্তের লুক-এ নিজেকে সাজিয়েছেন তিনি। তার সেই নতুন লুক নিয়ে রণবীরের ফ্যানেদের মধ্যে উন্মাদনার মধ্যেই এই ছবির একটি ভুয়ো পোস্টার চলে আসে সোশ্যাল মিডিয়ায়। যা ঘির বিতর্কের সঙ্গে চলছে জোর আলোচনা।

জানা গিয়েছে কোনও এক রণবীর কাপুরের ফ্য়ান এই পোস্টার বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর থেকেই ভাইরাল এই পোস্টারের ছবি। পোস্টারে রণবীরকে নীল শার্টি পরে সঞ্জয় দত্তের মতো করে হাত নাড়তে দেখা যাচ্ছে। পোস্টার মুক্তির পরই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন রণবীরের ফ্যানেরা।












Click it and Unblock the Notifications