'সঞ্জু'-র পর আরেক ধামাকা! ডাকাত সর্দার 'শমশেরা'-র বেশে মাতিয়ে দিলেন রণবীর,দেখুন ভিডিও
সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' ছবির টিজার থেকে পোস্টার মুক্তিতেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে ২০১৮ সাল রণবীরের!
সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' ছবির টিজার থেকে পোস্টার মুক্তিতেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে ২০১৮ সাল রণবীরের! শুধু মেকআপের দৌলতেই নয়, বরং নিজের অভিনয় দক্ষতা ও বুদ্ধিদীপ্ত অভিনয়ের মাধ্যমে তিনি 'সঞ্জু' -র টিজারেই মন জয় করে নিয়েছেন। এবার মুক্তি পেল তাঁর আরেকটি নতুন ছবির পোস্টার ভিডিও।

যশরাজ ফিল্মসের ৩ টি ছবির জন্য পরিচালক করণ মালহোত্রাকে স্বাক্ষর করিয়েছে যশরাজ ফিল্মস। এই ৩ টি ছবির মধ্যে অন্যতম হল রণবীরের 'শমশেরা'। রণবীর অভিনীত এই ছবিটির পোস্টার মুক্তির ভিডিও এদিন মাতিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ডাকাত সর্দার শমশেরাকে নিয়ে তৈরি এই ছবির পোস্টারেই লেখা 'কাজে ডাকাত , ধর্মে স্বাধীন'। পোস্টারের ট্যাগ লাইনই কার্যত স্পষ্ট করে দিচ্ছে ছবির গল্প ভাবনা।
करम से डकैत,
— Yash Raj Films (@yrf) May 7, 2018
धरम से आज़ाद
Presenting #RanbirKapoor in a never seen before avatar in YRF's next action adventure #SHAMSHERA. Directed by @karanmalhotra21 | @ShamsheraMovie pic.twitter.com/5Dqg7GDOhQ
উল্লেখ্য, যশরাজ ফিল্মের প্রযোজনাতে এর আগে 'বচনা অ্যায় হাসিনো ' ছবিতে অভিনয় করেছেন রণবীর। তারপর 'রকেট সিং, সেলস ম্যান অফ দ্যা ইয়ার' ছবিতে অভিনয় করেন রণবীর, যে ছবিটিরও প্রযোজনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। এরপর ৯ বছর পরে আবার যশরাজের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রণবীর। 'শমশেরা' ছবিটি পুরোটাই অ্যাকশনে ঠাসা ছবি। এদিকে পরিচালক করণ মালহোত্রাও ছবিটি নিয়ে বেশ উচ্ছসিত। উল্লেখ্য, করণ মালহোত্রার হাত ধরেই এর আগে তৈরি হয় ' অগ্নিপথ' ছবির রিমেক। যেখানে অভিনয় করেন হৃতিক রোশন। 'শমশেরা' করণের জন্য কতটা সাফল্য় নিয়ে আসে ,এখন বলিউডের নজর সেদিকেই।












Click it and Unblock the Notifications