কিশোরকুমারের বায়োপিকে রণবীরই ফার্স্ট চয়েস, জানালেন অনুরাগ
কিশোরকুমারের বায়োপিকে রণবীরই ফার্স্ট চয়েস, জানালেন অনুরাগ
কিশোর কুমারের বায়োপিক নিয়ে বহুদিন ধরে কথা চলছে। এবং তা পরিচালক অনুরাগ বসুর অন্যতম বড় প্রোজেক্ট হতে চলেছে। এবং সিনেমায় নায়ক হিসেবে তিনি যে রণবীর কাপুরকেই চাইছেন তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অনুরাগ।

কিশোরকুমারের বায়োপিক করবেন বহুদিন আগেই তা জানিয়েছিলেন তিনি। এবং তার এক নম্বর পছন্দ যে রণবীর কাপুর সেটাও ফের একবার জানাতে ভোলেননি অনুরাগ। তবে কবে এই সিনেমার শুটিং হবে তা খোলসা করেননি অনুরাগ। কারণ তাঁর সাম্প্রতিকতম প্রোজেক্ট নিয়ে বেশ কিছুটা ব্যস্ত রয়েছেন বলিউডের এই পরিচালক। সেটা সামলে উঠে কিশোরকুমারের জন্য সময় বের করতে পারছেন না। সেই সময় বের করে প্রোজেক্ট তৈরি হলে তারপর এই সিনেমার শ্যুটিং শুরু হবে বলে আভাস দিয়েছেন পরিচালক।
রণবীর কাপুরের সঙ্গে পরিচালক অনুরাগ বসুর দীর্ঘদিনের যোগাযোগ। দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো। এবং পরিচালক এবং অভিনেতা সম্পর্কের দিক থেকেও তাদের মধ্যে সুন্দর রসায়ন রয়েছে। অনুরাগ পরিচালিত সিনেমাটি বরফি রণবীরের জীবনের অন্যতম সেরা মাইলস্টোন। অনুরাগের ডাকে না বলতে পারেন না রণবীর। এখন দেখার কবে এই সুপারহিট জুটি শুটিং শুরু করে।












Click it and Unblock the Notifications