'১৩ বছর বয়স থেকে কোনওদিনই সিঙ্গল ছিলাম না'! বিতর্কিত প্রেম জীবন নিয়ে রণবীরের ভিডিও বোমা ফাটাল

-'১৩ বছর বয়স থেকে কোনওদিনই সিঙ্গল ছিলাম না'! বিতর্কিত প্রেম জীবন নিয়ে রণবীরের ভিডিও বোমা ফাটাল

বলিউডে যে সমস্ত প্রেম কাহিনি প্রচলিত রয়েছে, তারমধ্যে রণবীর কাপুরের প্রেম কাহিনী অন্যতম বিতর্কিত অধ্যায়। একাধিক কানাঘুষোতে শোনা গিয়েছে রণবীর কাপুরের গার্লফ্রেন্ডদের কাহিনি। কখনও অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা, বা কখনও পাকিস্তানি অভিনেত্রী মাহিরার নাম উঠে এসেছে রণবীরের সঙ্গে। এবার রণবীরের প্রেম কাহিনির পুরনো একটি ইন্টারভিউয়ের ভিডিও ভাইরাল হল।

-১৩ বছর বয়স থেকে কোনওদিনই সিঙ্গল ছিলাম না! বিতর্কিত প্রেম জীবন নিয়ে রণবীরের ভিডিও বোমা ফাটাল

রণবীর কাপুর ওই ভিডিওতে জানিয়েছেন, '১৩ বছর বয়সে আমি ক্লাস সেভেনে ছিলাম, তখন থেকে আমি কোনও দিনই সিঙ্গল ছিলাম না। সব সময় কোনও না কোনও সম্পর্কে ছিলাম।.. ' উল্লেখ্য, যখন এই ইন্টারভিউটি হয়েছিল তখন ২০১৬ সাল। সেই সময় সদ্য ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙেছে রণবীরের। তখন রণবীর বলেন, 'এই প্রথম আমি সিঙ্গল রয়েছি। আর ভালোই লাগছে।'

রণবীর কাপুর বেশ কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান' ছবিটি নিয়ে। এরপর যশরাজ গ্রুপের 'শমশেরা' ছবিটিতে শ্যুটিং শেষ করার কথা রয়েছে এই বলিউড তারকার। তবে তার আগে সব কিছু ঠিকঠাক থাকলে , আলিয়া -রণবীরের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+