'ড্রাগ অ্যাডিক্ট হতে পারি, তবে জঙ্গি নই'! 'সঞ্জুর' ট্রেলারেও মাত করলেন রণবীর, দেখুন ভিডিও

বহুদিনের অপেক্ষার পর মুক্তি পেল সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'-র ট্রেলার। রাজকুমার হিরানি পরিচালিত , রণবীর কাপুর অভিনীত এই ছবির টিজার ব্যাপক সাড়া ফেলেছিল ।

বহুদিনের অপেক্ষার পর মুক্তি পেল সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'-র ট্রেলার। রাজকুমার হিরানি পরিচালিত , রণবীর কাপুর অভিনীত এই ছবির টিজার ব্যাপক সাড়া ফেলেছিল আগেই । এরপর ট্রেলার বুঝিয়ে দিয়েছে যে ২৯ জুন ছবির মুক্তির দিন বক্স অফিসে কী পরিমাণ সাফল্য পেতে চলেছে ফিল্মটি।

ড্রাগ অ্যাডিক্ট হতে পারি, তবে জঙ্গি নই! সঞ্জুর ট্রেলারেও মাত করলেন রণবীর, দেখুন ভিডিও


ছবির টিজারেই দেখানো হয়েছিল সঞ্জয় দত্তের ভূমিকায় রণবীর কাপুর কী করে দেখাতে পারেন। সঞ্জয়ের চরিত্রটিকে কার্যত নিজের মধ্যে গেঁথে নিয়েছেন রণবীর। সঞ্জয়ের জীবনের প্রতিটি পর্যায় এখানে ধরা পড়েছে। প্রতিটি রূপ কে ফুটিয়ে তুলেছেন রণবীর। এরজন্য নিজের চেহারার আমূল পরিবর্তনও করেন অভিনেতা। চেহারায় বদল, হাটা, চলা, লুক, মেক আপ সব কিছুতেই পরিবর্তন এনেছিলেন রণবীর। রণবীরের এই কঠোর পরিশ্রম কতটা সফল হল, তা বলবে ফিল্মের বক্স অফিস রিপোর্ট। তবে সেই সব ভাবনার আগে দেখে নিন ছবির ট্রেলার।

ছবিতে সঞ্জয়ের মায়ের নার্গিসের ভূমিকায় রয়েছেন মণীষা কৈরালা। সঞ্জয়ের বাবার ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল। এছাড়াও মাল্টি স্টারকাস্টের এই ছবিতে রয়েছেন দিয়া মির্জা, সোনম কাপুর, অনুষ্কা শর্মা, ভিকি কৌশলরা। ছবির ট্রেলারে আপাতত মশগুল ইন্টারনেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+