'সঞ্জু'-তে সঞ্জয় দত্তের কোন ভঙ্গিমাটি রপ্ত করা কঠিন ছিল! যা জানালেন রণবীর
বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' -র টিজার । টিজারের ভিডিও এই মুহুর্তে ভাইরাল সোশ্য়াল নেটওয়ার্কিং সাইটে। ছবির টিজারেই স্পষ্ট যে ছবিতে
বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' -র টিজার । টিজারের ভিডিও এই মুহুর্তে ভাইরাল সোশ্য়াল নেটওয়ার্কিং সাইটে। ছবির টিজারেই স্পষ্ট যে ছবিতে রণবীরকে একদম আলাদাভাবে পাওয়া যাবে। এই ছবির জন্য সঞ্জয় দত্তের ছাঁচে নিজেকে কার্যত তৈরি করেছেন রণবীর । নিজেকে একটু একটু করে ভেঙে নতুন লুক-এর জন্য ব্যাপক প্রস্তুতি নেন রণবীর।

'সঞ্জু'-তে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করার সময় , সঞ্জয়ের বিভিন্ন বয়সকে স্ক্রিনে তুলে ধরতে হয়েছিল রণবীরকে। আর সঞ্জয় দত্তের সেই সমস্ত বয়সের লুককে রপ্ত করাও মোটেই সহজ ছিল না। চেহারা, হাঁটা চলা, সমস্ত, কথাবলার ধরণ সব কিছুতেই সঞ্জয়কে স্ক্রিনে তুলে ধরার চরম চ্যালেঞ্জ রয়েছে রণবীরের ওপর। সঞ্জয়ের বিভিন্ন ভঙ্গিমার মধ্যে কোন ভঙ্গিমাটিতে অভিনয় করা সবচেয়ে কঠিন ছিল?এই প্রশ্ন করা হয় রণবীরকে। উত্তরে তিনি জানান, কম বয়সের সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করাটাই রণবীরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।
অন্যদিকে, মুন্নাভাইয়ের ভূমিকায় সঞ্জয়েক স্ক্রিনে ফুটিয়ে তুলতে বেশ মজা পেয়েছিলন রণবীর। তিনি জানিয়েছেন , মুন্নাভাইয়ের ভূমিকায় অভিনয় করাটাই সবচেয়ে বেশি উপভোগ্য ছিল। পাশাপাশি রণবীর জানান, রাজকুমার হিরানির পরিচলনাতে কাজ করার মজাই আলাদা! রণবীরের দাবি, রাজকুমার হিরানির মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পারাটা একটা সম্মান বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications