রণবীর কাপুর যখন সঞ্জয় দত্ত

ঝুঁকিপূর্ণ চরিত্রে অভিনয় করতে ভালবাসেন রণবীর। যদিও অনস্ক্রিন সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করা নিয়ে চট করে সিদ্ধান্তে আসতে পারেননি রণবীর। আপাচচ পিকে নিয়ে ব্যস্ততার জেরে খুব একটা এই নিয়ে মাথা ঘামাননি রাজু হিরানিও।
সম্প্রতি একটি ট্যাবলয়েডের খবর অনুযায়ী, বলিউডের জনপ্রিয় এই অভিনেতা, হিরানিকে নিজের সম্মতির কথা জানিয়েছেন রণবীর। রণবীর বলেছেন তাঁকে মাথায় রেখেই ছবির কাজ শুরু করতে পারেন পরিচালক। এই ছবিতে তিনি কাজ করবেন।
সঞ্জয় দত্তর জীবনে বহু চড়াই-উতরাই রয়েছে। তাই এই কাজটা খুব একটা সহজ হবে না। তিন গন্টার মধ্যে সঞ্জয়ের পুরো জীবনটা তুলে ধরা বেশ কষ্টসাধ্য বিষয় হলেও রাজু হিরানির মতো সৃজনশীল পরিচালক, ও চিত্রনাট্যকারের ক্ষেত্রে তা খুব একটা কঠিন হবে না হয়তো।
হিরানি ভেবেছিলেন সঞ্জয়কে নিয়ে তৃতীয় মুন্নাভাই সিরিজ শুরু করে দেবেন। কিন্তু আপাতত সঞ্জয় জেলে থাকায় সে বিষয়ে ভাবতে পারছেন না রাজু। আর মুন্নাভাই সঞ্জয় ছাড়া যে সম্ভব না তাও জানিয়ে দিয়েছেন হিরানি।












Click it and Unblock the Notifications