আলিয়ার সঙ্গে প্রেম করছেন কি রণবীর! উত্তরে এই কথা জানালেন 'সঞ্জু'-স্টার
আলিয়ার সঙ্গে প্রেম করছেন কি রণবীর! উত্তরে এই কথা জানালেন 'সঞ্জু'-স্টার
বলিউডে অন্যতম চর্চিত বিষয় হল কোনও নায়ক-নায়িকার সম্পর্ক। আর এই মুহুর্তের সবচেয়ে বড় মশলাদার বিষয় হল, রণবীর-আলিয়ার সম্পর্ক! তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে অনেকেই খুব কৌতূহলী। আবার অনেকের দাবি , কেবলমাত্র 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচারের জন্য তাঁরা এভাবে জনসমক্ষে সামনে আসছেন।

এদিকে, গুঞ্জন আর নানাবিধ রটনার মধ্যেই ফের একবার আলিয়াকে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর। তাঁকে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, যে তিনি কী আলিয়ার সঙ্গে প্রেম করছেন? উত্তরে রণবীর জানান, এটা 'খুবই নতুন' বিষয়! কার্যত তিনি সম্পর্ককে 'খুব কাঁচা' বলতে চেয়েছেন বলে মনে করছে একটি মহল। ফলে অনেকেই এই সম্পর্কের বিষয়ে নিশ্চিত হচ্ছেন । আবার অনেকেই বলছেন, আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক এখনও তৈরি হয়নি বলেই এটিকে 'কাঁচা' বলে প্রসঙ্গ এড়াচ্ছেন 'সঞ্জু' ছবির স্টার অভিনেতা রণবীর।
এর আগে, এবিষয়ে কথা বলতে গিয়ে অবশ্য আলিয়া বার বার সম্পর্ককে গুঞ্জন বলে তকমা দিয়েছেন। আলিয়া জানিয়েছেন যে, তাঁকে ও রণবীরকে নিয়ে যে কথা, আলোচনা চলছে তা নিয়ে খুশি তিনি । তাঁদের 'রসায়ন' নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়েও তিনি বেশ ওয়াকিবহাল। আর গোটা ঘটনাই তিনি কার্যত উপভোগ করছেন। কারণ আলিয়ার দাবি, রণবীর আর তিনি একসঙ্গে 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য কাজ করছেন। তাই তাঁদের নিয়ে যে আলোচনা হচ্ছে,তাতে খুশি আলিয়া!












Click it and Unblock the Notifications