পাক অভিনেত্রী মাহিরাকে কি 'ডেট' করছেন রণবীর, উঠে আসছে নতুন তথ্য

কেরিয়ার শুরুর মুহুর্তে দিপীকার সঙ্গে গভীর প্রেম। তার কিছুদিন বাদে ক্য়াটরিনার ঘনিষ্ঠ হতে থাকেন রণবীর কাপুর। এরপর কিছুদিনের মধ্যেই শোনা যায় ফের ক্যাটরিনার কাছে ফিরে গেছেন রাজ কাপুরের নাতি রণবীর।

কেরিয়ার শুরুর মুহুর্তে দিপীকার সঙ্গে গভীর প্রেম। তার কিছুদিন বাদে ক্যাটরিনার ঘনিষ্ঠ হতে থাকেন রণবীর কাপুর। এরপর নার্গিস ফকিরির সঙ্গে বন্ধুত্ব বেশ বেড়ে ওঠে চকলেট বয় রণবীরের। আবার কিছুদিনের মধ্যেই শোনা যায় ফের ক্যাটরিনার কাছে ফিরে গেছেন রাজ কাপুরের নাতি রণবীর। এরপর রণবীর সম্পর্কে বহু খবর শোনা গিয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে বড় খবর ছিল, ক্যাট সুন্দরীর সঙ্গে তার বিচ্ছেদ। আর এসবকে পেছনে ফেলে এবার রয়েছে তার থেকেও বড় খবর।

রণবীরের নতুন প্রেম

রণবীরের নতুন প্রেম

শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে ডেটিং এ ব্য়াস্ত রণবীর। ঘটনা ঘিরে বেশ কিছু গুপ্ত ছবিও প্রকাশ পেয়েছে।

মাহিরা-রণবীরের ধূমপান

মাহিরা-রণবীরের ধূমপান

মাহিরা খান ও রণবীর কাপুরকে কিছুদিন আগেই একসঙ্গে নিউ ইয়র্কে দেখা গিয়েছে। ছবিতে দেখা যায় একটি হোটেলের বাইরে তাঁরা একসঙ্গে ধূমপান করছিলেন।

রণবীর-মাহিরার ঘনিষ্ঠতা

রণবীর-মাহিরার ঘনিষ্ঠতা


বলা হয় ছবিই হাজার কথা বলে দেয়। রণবীর ও মাহিরার এভাবে একসঙ্গে ফ্রেমবন্দি হওয়ার ঘটনা কী কোনও সমীকরণের সন্ধান দিচ্ছে ? এনিয়ে জোর জল্পনা বলিউডে।

 মাহিরার বিতর্কিত ছবি

মাহিরার বিতর্কিত ছবি

রণবীরের সঙ্গে মাহিরার এই নতুন ছবিগুলির মধ্যে একটি দেখা গিয়েছে মাহিরার পিঠে রয়েছে 'লাভ বাইট'-এর চিহ্ন। ফলে দুজনের সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে।

পাক ফ্যানেদের তুলোধোনা মাহিরাকে

পাক ফ্যানেদের তুলোধোনা মাহিরাকে


মাহিরার ধূমপানের ছবি হঠাৎই ইন্টারনেটে এসে পড়ায় পাকিস্তানে প্রবল সমালোচনার মুখে পড়েছেন 'রইস' খ্যাত এই অভিনেত্রী । যদিও এখনও পর্যন্ত মাহিরা এই নিয়ে কিছু বলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+