সঞ্জয় লীলা বনশালী সম্পর্কে এই মন্তব্য করলেন রণবীর !

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন রণবার সিং । একটি সাক্ষাৎকারে রণবীর তাঁর প্রথম পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সম্পর্কে মুখ খুললেন।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন রণবার সিং । এমনিতেই কোন না কোন কারনে খবরের শিরোনামে থাকেন এই বলিউড হার্টথ্রব। একটি সাক্ষাৎকারে রণবীর তাঁর প্রথম পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সম্পর্কে মুখ খুললেন। [(ছবি) রণবীর কাপুরের নতুন গালফ্রেন্ড কে, জেনে নিন]

পরিচালক সঞ্জয় লীলা বনশালীর হাত ধরেই বলিউড যাত্রা শুরু করেন রণবীর কাপুর। বনশলীর 'সাওরিয়া' সিনেমায় সোনম কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন রণবীর। এটাই ছিল রণবীরের প্রথম ছবি। অবশ্য অভিনয় শুরু করার আগে রণবীর পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে 'ব্ল্যাক' ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন। রণবীর তার সাক্ষাৎকারে বলেন, সঞ্জয় লীলা বনশালী একজন দক্ষ শিক্ষক। কিন্তু কাজ ঠিক করে না করার জন্য অনেকবার বনশালীর কাছে মার খেতে হয়েছে তাকে। সেই জন্য সহকারী পরিচালকের কাজ মাঝ পথেই ছেড়ে দেন রণবীর। [(ছবি) ক্যাটরিনাকে ভুলতে এইসবই করছেন রণবীর কাপুর!]

সঞ্জয় লীলা বনশালী একজন দক্ষ শিক্ষক

সঞ্জয় লীলা বনশালী একজন দক্ষ শিক্ষক

অভিনেতা রণবীর কাপুরের মতে পরিচালক সঞ্জয় লীলা বনশালী একজন দক্ষ শিক্ষক। কাজের সময় তিনি অন্য কিছু নিয়ে চিন্তা করেন না। আর কোনও ভুল করলে তো শাস্তি অবধারিত। এই কারণেই রণবীর সহকারী পরিচালকের কাজ মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন।

কাজ নিয়ে পাগল,সঞ্জয় লীলা বনশালী

কাজ নিয়ে পাগল,সঞ্জয় লীলা বনশালী

রণবীরের মতে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর জন্য কাজই সব। একবার কাজ করতে শুরু করলে অন্য কিছু খেয়াল থাকে না। সিনেমা সংক্রান্ত সব কাজই অত্যন্ত গুরুত্ব দিয়ে করেন সঞ্জয়। না শুনতে পছন্দ করেন না এই পরিচালক।

সঞ্জয়কে নিয়ে অসন্তুষ্ট নন রণবীর

সঞ্জয়কে নিয়ে অসন্তুষ্ট নন রণবীর

রণবীর সাফ জনিয়ে দেন পরিচালক সঞ্জয় লীলা বনশলীকে নিয়ে তাঁর মনে কোন অসন্তোষ নেই। রণবীর আরও বলেন, এত কিছুর পরেও সঞ্জয় লীলা বলশালী থেকে তিনি অনেক কিছু শিখেছেন। এখনও শিখছেন।

প্রকৃত শিক্ষক সঞ্জয়

প্রকৃত শিক্ষক সঞ্জয়

রণবীরের মতে তিনি এখন সিনেমাতে যে অভিনয় করেন তার পুরো কৃতিত্বই সঞ্জয় লীলা বনশালীর। তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করার সূত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমা সম্পর্কে অনেক শিক্ষা পেয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালীর থেকে। আজও তাই সঞ্জয়কে সেরা শিক্ষক হিসাবেই দেখেন রণবীর।

প্রথম সিনেমা

প্রথম সিনেমা

রণবীর অভিনীত প্রথম বলিউড সিনেমা ছিল 'সাওরিয়া'। এই সিনেমাতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সোনম কাপুর। সোনমেরও এটি প্রথম সিনেমা ছিল। সঞ্জয় লীলা বনশালী এই সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি। তবে অভিনয় দক্ষতার জন্য রণবীর এবং সোনম দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+