'সঞ্জু' ছবির পোস্টার-এও তাক লাগালেন রণবীর! গভীর চাউনি বলে দিল অনেক কথা

সঞ্জয় দত্তের বায়োপিক ' সঞ্জু' ছবির টিজারে রণবীরের লুক এমনিতেই মন মাতিয়ে দিয়েছে সকলের। টিজারে দেখানো চরিত্রটিতে রণবীরের সঙ্গে সঞঢ্জয়ের আদলের পার্থক্য কর ওঠাটাই কঠিন হয়ে পড়েছিল।

সঞ্জয় দত্তের বায়োপিক ' সঞ্জু' ছবির টিজারে রণবীরের লুক এমনিতেই মন মাতিয়ে দিয়েছে সকলের। টিজারে দেখানো চরিত্রটিতে রণবীরের সঙ্গে সঞঢ্জয়ের আদলের পার্থক্য কর ওঠাটাই কঠিন হয়ে পড়েছিল। প্রত্যেকটি শটে মনে হচ্ছিল ওই ব্যক্তি রণবীর নন, সঞ্জয় দত্ত। অভিনয়ের মাধ্যমে এরকমভাবে একটি চরিত্র লুক অনুযায়ী ফুটিয়ে তোলা সহজ নয়। তবে একাজ করে দেখালেন রণবীর।

সঞ্জু ছবির পোস্টার-এও তাক লাগালেন রণবীর! গভীর চাউনি বলে দিল অনেক কথা

এবার পালা ছিল ছবির পোস্টারের। ছবির পোস্টারেও বাজি মাত করে দিলেন রণবীর। পোস্টারে দেখা যাচ্ছে রণবীরর মুখের আদলের সঙ্গে 'বাস্তব' ছবির সঞ্জয় দত্তের মুখের আদল কিছুটা মিলে গিয়েছে। সবচেয়ে বড় কথা ছবিতে রণবীরের চোখই যেন চিনিয়ে দিচ্ছে গল্পের মূল উৎসের। পোস্টার চাউনি দিয়েই মাত করে দিয়েছেন রণবীর। এক্কেবারে সঞ্জয় দত্তকেই যেন দেখা যাচ্ছে পোস্টারে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির পোস্টার আজই প্রকাশ করেছেন পরিচালক স্বয়ং।

পোস্টারের ছবিতে দেখা যাচ্ছে চাপ দাঁড়ি মুখে নিয়ে রণবীর গভীরভাবে তাকিয়ে রয়েছেন ।কপাটে তিলক। কানে দুল। আর তার সঙ্গেই পোস্টারে লেখা ফিল্মের নাম 'সঞ্জু'। য়ার ট্যাগ লাইন 'একজন মানুষ, বহু জীবন' । রাজকুমার হিরানি ছবিটির পোস্টার মুক্তির কথা ঘোষণা করেই জানান,আগামী ২৯ জুন পুরো ঘটনা সামেত আসতে চলেছে। অর্থাৎ ওই দিনই মুক্তি পাচ্ছে ছবি। তবে পোস্টারে দেখানো ছবিটি ২০১৬ সালে সঞ্জয় দত্তের জেল থেকে মুক্তি পাওয়ার ঘটনার কথা মাথায় রেখেই যে তোলা হয়েছে , তা টুইটারে জানিয়েছেন রাজকুমার হিরানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+