আলিয়ার ডাকে সাড়া দিয়ে দীপিকাকে চ্যালেঞ্জ রণবীরের! দেখুন ভিডিও

বেশ কয়েকদিন ধরে আলিয়া ভাটের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে বহু আলোচনা চলছে বলিউডে। করণ জোহর প্রযোজিত ছবি 'ব্রহ্মাস্ত্র' -তে দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে খুব শিগগির।

বেশ কয়েকদিন ধরে আলিয়া ভাটের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে বহু আলোচনা চলছে বলিউডে। করণ জোহর প্রযোজিত ছবি 'ব্রহ্মাস্ত্র' -তে দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে খুব শিগগির। এরইমধ্যে আলিয়ার ডাকে সাড়া দিয়ে এক চ্যালেঞ্জ নিয়ে নেন রণবীর। পরিচালক করণ জোহরের সঙ্গে মিলে , সেই চ্যালেঞ্জ পারও করে যান তাঁরা। এরপরই রণবীর, করণ এই চ্যালেঞ্জে মনোনীত করেন দীপিকা পাড়ুকোন ও ও তাঁর বয়ফ্রেন্ড রণবীর সিংকে।

আলিয়ার ডাকে সাড়া দিয়ে দীপিকাকে চ্যালেঞ্জ রণবীরের! দেখুন ভিডিও

না, 'চ্যালেঞ্জ' এমন কিছু বড় নয়! অনুষ্কা-বরুণের ছবি 'সুই ধাগা' থেকে অনুপ্রাণিত হয়ে এই চ্যালেঞ্জ এসেছে । নাম 'সুই ধাগা' চ্যালেঞ্জ, যা শুরু করেন অনুষ্কা ও বরুণ। পরবর্তীকালে তা ক্রমে পৌঁছে যায় আলিয়ার কাছে, কারণ তাঁর নাম মোননীত করা হয় এই চ্যালেঞ্জে। আর আলিয়া চ্যালেঞ্জটি পার করেই মনোনীত করেন , রণবীর কাপুর ও করণ জোহরকে। রণবীর ও করণ দুজনেই পার করে ফেলেন 'সুই ধাগা' চ্যালেঞ্জ। পাশাপাশি তাঁরা মনোনীত করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে।

আলিয়ার ডাকে সাড়া দিয়ে দীপিকাকে চ্যালেঞ্জ রণবীরের! দেখুন ভিডিও

উল্লেখ্য, একটা সময়ে রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক যে কতটা ঘনিষ্ঠ ছিল তা কারোর অজানা নয়। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর রণবীর সিং-এর সঙ্গে জুটি বাঁধেন দীপিকা। শুরু হয় নতুন এক সফর, যে সফর খুব শিগগিরিই বিবাহবন্ধনে পরিণতি পেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+