সলমনের মন্তব্যের কড়া জবাব রণবীরের! 'সঞ্জু' ছবি নিয়ে নয়া তরজায় দুই তারকা

ইন্ডাস্ট্রিতে সলমন খানের সঙ্গে অনেকেই সম্পর্ক খুব একটা ভালো নয়। অরিজিৎ থেকে অর্জুন কাপুর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সলমনের চক্ষুশূল হয়েছেন।

ইন্ডাস্ট্রিতে সলমন খানের সঙ্গে অনেকেই সম্পর্ক খুব একটা ভালো নয়। অরিজিৎ থেকে অর্জুন কাপুর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সলমনের চক্ষুশূল হয়েছেন। তবে সলমনের সঙ্গে ঠাণ্ডা লড়াইটা দাপটে ধরে রেখেছেন রণবীর কাপুর। রণবীরের প্রাক্তন গার্লফ্রেন্ড ক্যাটরিনাকে নিয়ে এই লড়াইয়ের জন্ম। যদিও রণবীরের সঙ্গে সম্পর্কের আগে ক্যটরিনা সলমনের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। এদিকে, ক্যাটের সঙ্গে রণবীরের ব্রেক আপ-এর পরও সলমনের সঙ্গে রণবীরের সেই তিক্ততা এখনও চরমে। আর এই ঘটনার সাম্প্রতিক প্রমাণ উঠে এল সলমনের এক মন্তব্য ঘিরে। কী ঘটেছে সলমন ও রণবীরের মধ্যে জেনে নেওয়া যাক।

সলমনের মন্তব্য

সলমনের মন্তব্য

'সঞ্জু' ছবিতে রণবীরের অভিনয়ের কয়েকটি ঝলক দেখে অনেকই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কাপুর পরিবারের এই তারকা সদস্যকে। তবে তাতে মন মজেনি সলমনের। সলমন জানান, 'সঞ্জু' তে সঞ্জয় দত্ত নিজেই নিজের ভূমিকায় অভিনয় করতে পারতেন। তাঁর মনে হয়েছে, সঞ্জয় নিজের জীবনের শেষ ৭-৮ বছরের অংশটি সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতেন । সঞ্জয়ের থেকে ভালো এই অভিনয় কেউ করতে পারবে না বলে জানান সলমন।

রণবীরের মন্তব্য

রণবীরের মন্তব্য

সলমনের মন্তব্য় কার্যত উড়িয়ে দিয়েছেন রণবীর। রণবীর জানিয়েছেন , কখনও কোনও বায়েপিকে যাঁর জীবনী দেখানো হচ্ছে সেই ব্যক্তি নিজের চরিত্রে নিজে অভিনয় করেননি। এতে চরত্রের প্রভাব নষ্ট হয়। রণবীর জানিয়েছেন তিনি নিজের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করেছেন এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে।

রণবীরের আরও দাবি

রণবীরের আরও দাবি

সলমনের মন্তব্যের প্রেক্ষিতে রণবীর জানিয়েছেন, 'আমাকে ৪০ বছরের সঞ্জয় দত্ত হিসাবেই দর্শক দেখুক আর ২০ বছরের হিসাবেই দেখুক.. দর্শক যেন জানেন তাঁরা একজন অভিনেতাকে দেখছেন, যিনি সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন'।

সঞ্জয়ের চরিত্রের জন্য কীভাবে নিজেকে তৈরি করেন রণবীর?

সঞ্জয়ের চরিত্রের জন্য কীভাবে নিজেকে তৈরি করেন রণবীর?

রণবীর জানিয়েছেন , সঞ্জয়ের চলা , বলা, কথা বলা, ঘাজড ঘোরানোর ধরন ,সমস্ত কিছু নোট করতেন তিনি। প্রথমবার সেট-এ সঞ্জয়কে দেখে একটিু ঘাবড়ে গিয়েছিলেন বলেও সাক্ষাৎকারে জানান রণবীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+