আহত রণবীর কাপুর, 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছে
রণবীর কাপুর ও আলিয়া ভাট কয়েকদিন ধরে মানালিতে শ্যুটিং করছিলেন ফিল্ম 'ব্রহ্মাস্ত্র' এর জন্য। আর শ্যুটিং করতে গিয়ে তার ফাঁকে বন্ধুদের সঙ্গে ফুটবলে মেতে ওঠেন রণবীর কাপুর। আর সেই ফুটবল খেলার সময়ই রণবীরের ডান হাতে ব্যাপক চোট লাগে।

রণবীরের চোট লাগার খবর মুহূর্তে পৌঁছে যায় অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির টিমের কাছে। তবে রণবীর স্পষ্টতই জানিয়ে দেন যে তিনি শ্যুটিং টিমের কোনও রকমের ক্ষতি না করে তিনি ফের টিমের সঙ্গে যোগ দেবেন। জানা গিয়েছে, ডান হাত খুব জোরে মুচড়ে যাওয়ায় রণবীর আহত হয়েছেন।
রণবীর কাপুরকে আপাতত হাত নিয়ে খানিক বিশ্রামে থাকতে বলা হয়েছে। মানালিতে এমন সমস্যার জন্য তিনি তড়িঘড়ি ফিরে আসেন মুম্বইতে। তবে মুম্বই আসবার পরই দেখা যায় রণবীর কাপুর পরের দিনই তাঁর ভাই আরমান জৈনের জন্মদিনের পার্টিতে মাতোয়ারা হয়ে যান। তবে রণবীর শিবিরের খবর , খুব শিগগিরিই তিনি যোগ দেবেন 'ব্রহ্মাস্ত্র' টিমে। প্রসঙ্গত, এই 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন , নাগার্জুনের মতো তারকারা।












Click it and Unblock the Notifications