(ভিডিও) 'তমাশা'-র সেটে রণবীর-দীপিকার মজার নাচ, ঠিক আছেন তো ক্যাট?

(ভিডিও) 'তমাশা'-র সেটে রণবীর-দীপিকার মজার নাচ, ঠিক আছেন তো ক্যাট?
মুম্বই, ২৪ জুলাই : অফস্ক্রিন জুটি হিসাবে রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রি কেমন তা নিয়ে আমরা আলোচনায় নয় নাই বা গেলাম। ছবির পর্দায় কিন্তু এঁরা হিট জুটি। আবার সেই ম্যাজিকই পর্দায় নিয়ে আসতে চলেছেন রণবীর ও দীপিকা।

'তামাশা' ছবির জন্য আপাতত ফ্রান্স গিয়েছেন রণবীর দীপিকা। সম্প্রতি এই সিনেমার বেশ কিছু ছবি প্রকাশও হয়েছে। কিন্তু সিনেমার সেটে এবার রণবীর দীপিকার নাচের একটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল।

ইমতিয়াজ আলির তামাশা ছবির জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। কিন্তু ভিডিওটিতে যে নাচ দেখে যাচ্ছে তা একেবারেরই গুরুগম্ভীর নয়। একেবারে হাল্কা চালে রণবীরের 'পাগলা নৃত্য' তার সঙ্গে দীপিকার সঙ্গতে এই ভিডিওটি অনেকটাই আলাদা হয়ে গিয়ছে। আসলে শুটিংয়ের মাঝে দুজনের চাপ কমানোর মন্ত্র এই হাল্কা মেজারের মজাদার নাচ।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/OJMYawaMGtQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

এখানে উল্লেখযোগ্য, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে শেষবার রণবীর-দীপিকার ম্যাডনেস দেখা গিয়েছিল। তার প্রভাব ভালমতোই পড়েছিল বক্স অফিসে। এবারেও সেই ম্যাজিক বজায় রেখেই ইমতিয়াজের 'তামাশা'-কে বক্স অফিসে সাফল্য দেওয়ানোর চেষ্টা করছেন এই প্রাক্তন প্রেমিকযুগল।

শুধু এই ভিডিওটি দেখার পর ক্যাটরিনা অর্থাৎ রণবীরের বর্তমান প্রেমিকার কি প্রতিক্রিয়া হবে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+