ফ্যাশন শো-এর ফাঁকে রণবীর-দীপিকা যা করছিলেন তার এই ভিডিও ভাইরাল
প্রাক্তন প্রেমিক জুটি রণবীর ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখা গিয়েছে শেষবার এক ফ্য়াশান শোতে।
প্রাক্তন প্রেমিক জুটি রণবীর ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখা গিয়েছে শেষবার এক ফ্য়াশান শোতে। মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকে তাঁরা মিওয়ান ফ্যাশনশোর র্যাম্প মাতিয়ে দেন। অনেকদিন বাদে আবার রণবীর দীপিকাকে একসঙ্গে দেখে আপ্লুত হয় দর্শকরা।

এরই মধ্যে , মিজওয়ান ফ্যাশন শোর ফাঁকে রণবীর ও দীপিকাকে দেখা যায় এককোনে তাঁরা নিজেদের মধ্যে কথা বলছেন। আর সেই ঘটনার ভিডিও হতেই ,তা পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্য়াল মিডিয়ায় তা পোস্ট হতেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠতে থাকে, দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকা কী নিয়ে কথা বলছিলেন? উল্লেখ্য, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল রণবীর ও দীপিকাকে। তারপর 'তামাশা' ছবির হাত ধরে ফের একবার রণবীর দীপিকা জুটি বাঁধেন অনস্ক্রিন।
A post shared by Syed Rehan 💥 (@syedrehanofficial) on
এবার, রণবীর ও দীপিকার এই ভিডিও ঘিরে এল উঠল নতুন হইচই। প্রসঙ্গত , মিজওয়ান শাবানা আজমির উদ্য়োগের একটি অংশ। এই ফ্যাশন শো থেকে যে অর্থ আসে , তা দুঃস্থ শিশুদের সাহায্য়ে দেওয়া হবে। একবার শোনা গিয়েছিল অসুস্থতার কারণে দীপিকা বা রণবীরের মধ্যে কেউই এই ফ্যাশন শোতে থাকছেন না। তবে পরে সকলকে চমকে দিয়ে মিজওয়ানের মঞ্চ মাতিয়ে দিয়েছেন রণবীরি দীপিকা।












Click it and Unblock the Notifications