খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি আলিয়াকে, নিজের সম্পর্ক নিয়ে অকপট রণবীর কাপুর
খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি আলিয়াকে, নিজের সম্পর্ক নিয়ে অকপট রণবীর কাপুর
নিজেদের সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি বলিউড অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া খান। যদি বি–টাউনে তাঁদের প্রেম ও ডেট নিয়ে সব গল্পই মজুত ছিল। তবে এবার বছর শেষে রণবীর কাপুর জানিয়ে দিলেন যে তিনি খুব শীঘ্রই তাঁর প্রেমিকা আলিয়া ভাটকে বিয়ে করতে চলেছেন। রণবীর এও জানান যে যদি মহামারি পরিস্থিতি না থাকত তবে হয়ত তাঁরা দু’জনে এতদিনে বিয়ে করে নিতেন।

ফিল্ম সাংবাদিক রাজীব মসন্দের সঙ্গে এক সাক্ষাতকারে রণবীর কাপুর তাঁর ব্যক্তিগত জীবন এবং তাঁর বিয়ের গুজব নিয়ে খোলাখুলি কথা বললেন। রণবীর একটু ঘুরিয়ে জানান যে তাঁদের জীবনে মহামারির প্রভাব না হলে এই 'চুক্তি’টা হয়েই যেত। রণবীর বলেন, 'আমি কিছু বলে এই বিষয়টির ওপর কোনও বাজে নজর আনতে চাইছি না। আমার জীবনে শীঘ্রই আমি গোল মারতে চলেছি তাতে টিকমার্ক দেব শুধু।’
লকডাউনের সময়ও দেখা গিয়েছে রণবীর ও আলিয়াকে কিছুদিনের জন্য একসঙ্গে থাকতে। বিগত বেশ কয়েক মাস ধরে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা–কল্পনা চলছে। আর এরই মধ্যে রণবীর ইঙ্গিত দিয়ে দিলেন যে তাঁদের জীবনের সবচেয়ে বড় দিন থেকে তাঁরা মাত্র কয়েক ইঞ্চি দূরে রয়েছেন। রণবীর এই লকডাউনের সময় কোনও অনলাইন ক্লাস করেছেন? এ প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমার প্রেমিকা আলিয়া সবকিছু বেশি করে অর্জন করতে ভালোবাসেন, সে সম্ভবত অনলাইনে গিটার থেকে চিত্রনাট্য সবকিছুর ক্লাস করেছেন। তাঁর পাশে আমার নিজেকে সবসময়ই কম অর্জনকারী হিসাবে অনুভব হয়েছে। কিন্তু না, আমি কোনও ক্লাস করিনি। প্রাথমিকভাবে আমরা পারিবারিক সঙ্কট মোকাবিলা করছিলাম এবং আমি বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং প্রতিদিন দু–তিনটি করে সিনেমা দেখে কাটিয়েছি।’
পরিচালক অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র’তে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে আলিয়া–রণবীরকে। এই সিনেমায় এঁরা ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়া।












Click it and Unblock the Notifications