অবশেষে নীরবতা ভাঙলেন রণবীর কাপুর, মাহিরা খানকে নিয়ে কী বললেন তিনি

মাহিরা খানের সঙ্গে তাঁর ধূমপানের ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন রণবীর কাপুর, তিনি জানিয়ে দিলেন একজন মহিলা বলেই তাঁকে এভাবে সোশ্য়াল মিডিয়ায় হেনস্থা করা হচ্ছে।

মাহিরা খানের সঙ্গে তাঁর ধূমপানের ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন রণবীর কাপুর। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন একজন মহিলা বলেই তাঁকে এভাবে সোশ্য়াল মিডিয়ায় হেনস্থা করা হচ্ছে। অবশ্য দুজনের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি কাপুর খানদানের এই সুপারস্টার।

অবশেষে নীরবতা ভাঙলেন রণবীর কাপুর, মাহিরা খানকে নিয়ে কী বললেন তিনি

দিন কয়েক আগেই নিউ ইয়র্কে একটি হোটেলের বাইরে রণবীর ও মাহিরাল ধূমপানের ছবি ঘিরে তোলপাড় হয়ে ওঠে নেট দুনিয়া। একদিকে ধূমপান, অপরদিকে খোলামেলা পোষাক পরার জন্য মাহিরার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসে আক্রমণ। কেউ তাঁকে মুসলিম হয়ে ধূমপানের জন্য ট্রোল করেছেন আবার কেউ তাঁর খোলামেলা পোষাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। এরইমধ্যে জল্পনা দানা বেঁধেছে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। এবার বিতর্কের অবসান ঘটাতে আসরে নামতে হল খোদ রণবীরকেই।

অবশেষে নীরবতা ভাঙলেন রণবীর কাপুর, মাহিরা খানকে নিয়ে কী বললেন তিনি

শনিবার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'মাহিরাকে আমি কয়েকমাস ধরে ব্যক্তিগতভাবে চিনি। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, তারজন্য তাঁকে আমি সম্মান করি। কিন্তু তার চেয়েও বেশি করি একজন মানুষ হিসেবে। কিন্তু তাঁকে নিয়ে যেধরনের মন্তব্য করা হচ্ছে তা ঘৃণ্য রুচির পরিচয়। এসবের থেকেও বেশি খারাপ হল, তিনি একজন মহিলা হওয়ায় তাঁকে নিয়ে আরও বেশি কথা হচ্ছে। আমার সকলের কাছে আবেদন, এই ধরণের খারাপ মন্তব্য় বন্ধ করে নিজের সুন্দর জীবনকে উপভোগ করুন। পুনশ্চ- ধূমপান ও ঘৃণা দুইই স্বাস্থ্য়ের পক্ষে অত্যন্ত ক্ষতিকর'।

তবে দুজনের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি রণবীর। বাবা ঋষি কাপুর অবশ্য আগেই বলেছেন, ছেলে মোস্ট এলিজিবল ব্যাচেলর, সে কোনও মহিলার সঙ্গেই ঘুরতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+