বিভিন্ন কুইজিনের কাউন্টার, দিল্লি–লখনউ থেকে আসছেন শেফ, প্রকাশ্যে রণবীর–আলিয়ার বিয়ের মেনু
বিভিন্ন কুইজিনের কাউন্টার, দিল্লি–লখনউ থেকে আসছেন শেফ, প্রকাশ্যে রণবীর–আলিয়ার বিয়ের মেনু
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই খবর নিশ্চিত করেছেন আলিয়ার কাকা রবীন ভাট। ১৪ এপ্রিল এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আলিয়ার ভাই রাহুল ভাটও জানিয়েছেন যে গ্র্যান্ড এই বিয়েতে তিনিও আমন্ত্রিত। বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং বলে কথা আর সেখানে এলাহি খাওয়া–দাওয়ার ব্যবস্থা থাকবে না তা কি করে হয়। আলিয়া–রণবীরের বিয়েতেও তাই দারুণ খানা–পিনার আয়োজন করেছেন কাপুর–ভাট।

বিয়ের মেনু ফাঁস
চার বছর ধরে সম্পর্কে থাকার পর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করবেন রণবীর ও আলিয়া। নতুন রিপোর্ট অনুযায়ী, বিয়ের মেনু ফাঁস হয়ে গিয়েছে। জানা গিয়েছে, কাপুর-ভাটের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য দারুণ খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে, বিভিন্ন কুইজিনের ৫০টি কাউন্টার থাকবে।

দিল্লি–লখনউ থেকে আসছেন শেফ
এক সূত্রের খবর, 'কাপুর পরিবর খাওয়াতে ও খেতে দারুণ পছন্দ করেন আর এটা নিয়ে গোপন করার মতো বিষয়ও নেই। ইতালিয়ান, মেক্সিকো, পাঞ্জাবি ও আফগানি সহ সুস্বাসু খাবারের ৫০টি কাউন্টার থাকবে। যে কোনও খাবারের নাম নিন তা সামনে চলে আসবে। নীতু কাপুর তাঁর ছেলের বিয়ের জন্য দিল্লি ও লখনউ থেকে বিশেষ শেফদের ডেকেছেন।' এর পাশাপাশি দিল্লির জনপ্রিয় চাট কাউন্টার ও লখনউয়ের কাবাব থাকছে মেনুতে। দিল্লির চাটের জন্য বিশাল কাউন্টার থাকবে। লখনউয়ের শেফ আমিষ খাবার, কাবাব থেকে বিরিয়ানি সবই অতিথিদের সামনে এনে হাজির করবেন।

থাকছে ২৫টি ভেগান কাউন্টার
যদিও হবু বউ আলিয়া একেবারে নিরামিষ আহারী অর্থাৎ ভেগান, তাই ২৫টি কাউন্টারে শুধুমাত্র ভেগান খাবার পরিবেশন করা হবে। আলিয়ার অতিথিদের কথা মাথায় রেখেই তাঁর খাবারের তালিকায় নিরামিষ ও ভেগান খাবার থাকছে। হবু বর-কনে তাঁদের অতিথিদের নিয়ে বিয়ের প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে তুলতে চান।

১৪ এপ্রিল বিয়ে
আলিয়া ও রণবীরের বিয়ের আগের অনুষ্ঠানগুলি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। বিশেষ সঙ্গীত নাইট হবে, হলদি-মেহেন্দি সব অনুষ্ঠানেই থাকবে চমক। ১৪ এপ্রিল রণবীর ও আলিয়া ভাটের বিগ ডে-এর দিকে এখন সকলের নজর।












Click it and Unblock the Notifications