Ranbir Kapoor: বড়দিনে বড় চমক! আলিয়া-রণবীরের কোলে ছোট্ট মেয়েটি কে?
বড়দিনে একের পর এক চমক বলিউডে। একদিকে সলমন খানের বাড়িতে বিয়ের সানাই। আরেকদিকে কাপুর পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে প্রকাশ্যে আনা হল। জন্মের পর থেকেই কাপুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাহাকে নিয়ে কৌতুহলের শেষ ছিল না পাপারাৎজিদের।
কিন্তু কিছুতেই তাঁর ছবি প্রকাশ্যে আসতে দেননি রণবীর আলিবা। যতবারই তাঁকে নিয়ে বাইরে এসেছেন ততবারই রাহার মুখ ঢেকে রেখেছিলেন তাঁরা। পাপারাৎজিদের অনুরোধ করেছিলেন যেন তাঁদের মেয়ের ছবি তোলা না হয়। এখন রাহা অনেকটাই বড় এক বছর হয়ে গিয়েছে। অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর আলিয়া।

ছোট্ট ফর্সা গোলগাল রাহার নীল চোখের মনি মুগ্ধ করেছে সকলকে। হঠাৎ করে রাহা এতো ক্যামেরা দেখে একটুপ চমকে গিয়েছিল। কিছুতেই বাবা রণবীরের কোল থেকে নামতে রাজি হয়নি সে। মেয়ে রাহাকে নিয়ে ক্রিসমাস লাঞ্চে গিয়েছিলেন তাঁরা। তার আগে মেয়ে রাহাকে িনয়ে ক্যামেরার সামনে আসেন রণবীর আলিয়া।
এই বছর রণবীর এবং আলিয়া দুজনেরই বেশ ভাল গিয়েছে বছরটি। আলিয়ার একের পর এক ছবি হিট হয়েছে। গাঙ্গাুবাই কাঠিয়াবারির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া। তার পরে আবার কেজের রকি অউর রানিকি প্রেম কাহিনীও বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। অন্যদিকে রণবীর কাপুের অ্যানিম্যাল ছবি বক্স অফিসে সুপার হিট হয়েছে। রমরমিয়ে চলেছে েসই ছবি। কাজেই বছর শেষে বড়দিনের সেলিব্রশনে েয কোনও খামতি রাখবেন না তাঁরা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications