স্বামী–স্ত্রী হিসাবে প্রথম চুম্বন, নবদম্পতির ছবি প্রকাশ্যে, ছবি পোস্ট করলেন আলিয়া ভাট
স্বামী–স্ত্রী হিসাবে প্রথম চুম্বন, নবদম্পতির ছবি প্রকাশ্যে, ছবি পোস্ট করলেন আলিয়া ভাট
প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার সন্ধ্যা ৭টার পরই প্রথম প্রকাশ্যে এল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের ছবি। মিসেস কাপুর অর্থাৎ আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ও রণবীরের বিয়ের ছবি পোস্ট করেছেন। যা মুহূর্তে ভাইরাল।

বিয়েরছবি পোস্ট
১৪ এপ্রিল রণবীর কাপুরের বান্দ্রার বাড়ি বাস্তুতে পাঞ্জাবী মতে বিয়ে সারেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। দুপুরের মধ্যেই তাঁদের বিয়ে সম্পন্ন হলেও ছবি প্রকাশ্যে আসেনি। জানা যায় নবদম্পতি এদিন সন্ধ্যা সাতটার পরই তাঁদের বিয়ের ছবি প্রকাশ করবেন। বৃহস্পতিবার বিয়ের পর আলিয়া ভাট তাঁদের সদ্য বিয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে আলিয়া ভাটকে স্বপ্নের রাজকুমারি লাগছে আর রণবীর কাপুর কোনও রাজকুমারের চেয়ে কিছু কম নয়।

সব্যসাচীর বিয়ের পোশাকে সেজেছিলেন দু’জনে
এদিন আলিয়া ও রণবীর দু'জনেরই বিয়ের পোশাকের রঙ ছিল দুধসাদা। সব্যসাচীর পোশাকে সেজেছিলেন তাঁরা। আলিয়া সাদা রঙের ডিজাইনার লহেঙ্গা পরেছিলেন, সঙ্গে ছিল কুন্দনের ভারী গহনা ও মাথায় মাঙ্গটিকা ও ব্যান্ড, হাতে পাঞ্জাবী রীতি মেনে চূড়া। গলায় সাদা ফুলের ফুলের মালা। অন্যদিকে রণবীরের পরনে সাদা রঙের শেরোয়ানি, গলায় মোতির হার ও মাথায় সেহরা। প্রথম ছবিতেই দেখা গিয়েছে আলিয়া ও রণবীর বিয়ের পর প্রথম চুম্বন করছেন। এরপর বিয়ের রীতি-রেওয়াজ করতে গিয়ে একে-অপরের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি, আবার দেখা গিয়েছে রণবীরের কানে আলিয়ার গোপন কথা বলার ভঙ্গীমা। ছবিতে আলিয়ার সিঁথির সিঁদুর স্পষ্ট। রণবীরের স্নেহ চুম্বন আলিয়ার কপালে নেটিজেনদের মুগ্ধ করেছে।

সকলকে ধন্যবাদ জানান আলিয়া–রণবীর
এই ছবি শেয়ার করে আলিয়া ও রণবীর ক্যাপশনে লিখেছেন, 'পাঁচ বছর সম্পর্কে থাকার পর পরিবার ও বন্ধুদের নিয়ে আজকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমরা একসঙ্গে আমাদের আরও মধুর স্মৃতি তৈরি করতে চাই, যেখানে অনেক হাসি, ভালোবাসা, কখনও নিস্তব্ধতা, মুভি নাইট, ছোট ছোট ঝগড়া, চাইনিজ বাইট সহ অনেক কিছু থাকবে। আমাদের জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সমস্ত ভালবাসা এবং আলোর জন্য আপনাদের ধন্যবাদ। এটি এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।'

বিয়ে হয়ে গেল আলিয়া–রণবীরের
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে জল্পনা চলছে তুঙ্গে। বুধবার থেকে বিয়ের সব রীতি শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করে দেন বিবাহ বাসরে। আলিয়ার বিয়ের ছবি পোস্ট করার পরই একে একে সব তারকারাই বিয়ের ছবি পোস্ট করে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন।












Click it and Unblock the Notifications