রণবীর-আলিয়া কি আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন! গুঞ্জন চরমে

তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন বিয়ে করতে চলেছেন আর কয়েকদিনের মধ্যেই। রণবীর সিং এর সঙ্গে দীপিকার বিয়ে নিয়ে ব্যাপক হইচই বলিউডের তারকা-মহলে।

তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন বিয়ে করতে চলেছেন আর কয়েকদিনের মধ্যেই। রণবীর সিং এর সঙ্গে দীপিকার বিয়ে নিয়ে ব্যাপক হইচই বলিউডের তারকা-মহলে। শোনা যাচ্ছে , দীপিকা-রণবীর সিং, প্রিয়াঙ্কা-নিকের পর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর -আলিয়াও! এই নিয়ে বলিউডে গুঞ্জন চরমে।

বিয়ে ঘিরে গুঞ্জন

বিয়ে ঘিরে গুঞ্জন

বলিউডে দুই নামী পরিবারে এবার বিয়ের সানাই বাজতে চলেছ? একদিকে কাপুর, অন্যদিকে ভাট পরিবার। শোনা যাচ্ছে, আগামী বছরেই আলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া-রণবীর। সূত্রের খবর, নিউ ইয়র্কে ঋষি কাপুরের চিকিৎসা শেষ হলেই বিয়ের তারিখ নিয়ে আলোচনায় বসতে পারে দুই পরিবার।

'কফি উইথ করণ'-এ দুই তারকা একসাথে!

'কফি উইথ করণ'-এ দুই তারকা একসাথে!

সূত্রের দাবি, 'কফি উইথ করণ'-এর সাম্প্রতিক এপিসোড-এ দীপিকার সঙ্গে আলিয়া এলেও, পরের আরও এক এপিসোড-এ আলিয়াকে দেখা যাবে রণবীরের সঙ্গে। মনে করা হচ্ছে, আর এই প্রথমবার ন্যাশনাল টেলিভিশনে এই পাওয়ার কাপলের একসঙ্গে আসা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে।

মহেশ ভাটের জন্মদিনে রণবীর

মহেশ ভাটের জন্মদিনে রণবীর

কয়েক মাস আগে, মহেশ ভাটের জন্মদিনে ভাট পরিবারের ডিনারের নিমন্ত্রণ ছিল রণবীরের। আর আলিয়ার বাড়িতে সেদিন রণবীর যেতেই তাঁর ছবি ক্যামেরাবন্দি হয়। এই নিমন্ত্রণ নিয়েও কম আলোচনা হয়নি!

রণবীরের জন্মদিনে আলিয়ার উপহার!

রণবীরের জন্মদিনে আলিয়ার উপহার!

রণবীরের জন্মদিনে আলিয়া বিশেষ একটি কেক তৈরি করেন। যার ছবিও সোশ্যাল মিডিয়ায় আসে। ফলে দুই তারকার প্রেম ঘিরে গুঞ্জন চরমে ওঠে। উল্লেখ্য, অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'-এ অভিনয় ঘিরে রণবীর ও আলিয়া ঘনিষ্ঠ হন। তারপর থেকেই তাঁদের সম্পর্ক ঘিরে বহু তথ্য সামনে আসে। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+