Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রণবীর সিংয়ের সাড়ে চার মাস শুধু জোয়ার জন্য!

রণবীর সিংয়ের সাড়ে চার মাস শুধু জোয়ার জন্য!
মুম্বই, ৪ মার্চ : সম্প্রতি বলিউডের ব্যস্ততম নায়ক রণবীর সিং। বড় বড় প্রযোজনা সংস্থার ব্যানার, নামি দামি পরিচালকদের থেকে ডাক পাচ্ছেন অহরহ। কিন্তু খুতখুতে জোয়া চান তাঁর ছবি দিল ধড়কনে দো ফর নাও-তেই মনোনিবেশ করুক রণবীর।

২০১১-য় জিন্দেগি না মিলেগি দোবারা-র পর জোয়ার আগামী ছবি দিল ধড়কনে দো...। ছবিতে রণবীরের পাশাপাশি অভিনয় করছন ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া ও অনুষ্কা শর্মা। যদিও প্রযোজক সংস্থা সূত্রের খবর, রণবীরের চরিত্রটিই এখানে মুখ্য। তাই প্রযোজক চান না একবার শুটিং শুরু হলে তাতে কোনও রকমের কোনও অসুবিধে হোক।

এই সাড়ে চার মাস রণবীর শুধু জোয়ার 'দিল ধড়কনে দো ফর নাও' ছবিতেই কাজ করবেন

সেই কারণেই রণবীরকে দিয়ে একটি বিশেষ চুক্তি সাক্ষর করিয়েছেন ছবির নির্মাতা। ওই চুক্তি অনুযায়ী একটা নির্দিষ্ট সময় অর্থাৎ সাড়ে চার মাস পর্যন্ত রণবীর অন্য কোনও ছবি বা বিজ্ঞাপনের কাজ করতে পারবেন না।

এই ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি রণবীরেরই তাই, ফারহান হোক বা প্রিয়াঙ্কা কিংবা অনুষ্কা সবার সময়ই রণবীরের সময় অনুযায়ী রাখা হয়েছে। এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ ছবিতে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতকে দেখা যাবে। যদিও এখনও তাঁরা দুজন চুক্তি সাক্ষর করেননি।

প্রযোজকের কথায় এছবিতে রণবীরকে একেবারে অন্যরূপে পাবেন দর্শকরা। একজন শিল্পপতির ভূমিকায় অভিনয় করবেন রণবীর। তাঁর এতদিনের সিনেমা কেরিয়ারে এমন চরিত্রে রণবীর অভিনয় করেননি বলেই দাবী প্রযোজকের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+