নাচের ছন্দে আইফার মঞ্চ কাঁপালেন রেখা-রণবীর-অর্জুনরা! দেখনু বিশেষ কিছু ছবি ও ভিডিও

২০১৮ সালের আইফা অ্যাওর্ডসের মূল পর্বের অনুষ্ঠানে ছিল তারার মেলা। বলিউডের তারকাদের ভিড়ে জমজনাট ছিল আইফার মঞ্চ। ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে বসেছিল আইফার আসর।

২০১৮ সালের আইফা অ্যাওর্ডসের মূল পর্বের অনুষ্ঠানে ছিল তারার মেলা। বলিউডের তারকাদের ভিড়ে জমজনাট ছিল আইফার মঞ্চ। ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে বসেছিল আইফার আসর। রবিবাসরীয় রাতে তারকাদের চোখ ধাঁধানো পারফরম্য়ান্স এদিন সকলের মন জিতে নেয়। একনজরে দেখে নেওয়া যাক আইফার মঞ্চে কোন তারকা কীভাবে মাতিয়ে ছিলেন।

রণবীর কাপুর

'সঞ্জু' স্টার রণবীর কাপুর এদিন আইফার মঞ্চে সকলের মন জয় করে নেন । 'বলম পিচকারি'-র তালে রণবীর এদিন আইফার অব্যতম াকর্ষণ হয়ে ওঠেন।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

মঞ্চে শ্রদ্ধা কাপুর আসতেই তিনি কার্যত আগুন লাগিয়ে দেন নিজের পারফরম্যান্সে। বলিউডের একাধিক হিট গানের তালে পা মেলাতে দেখা যায় শ্রদ্ধাকে।

রণবীর -ঋষি কাপুর

রণবীর -ঋষি কাপুর

আইফা-র মঞ্চে এক বিশেষ মুহূর্তে দেখা যায় পিতা-পুত্র জুটিতে। রণবীর ও ঋষি কাপুরের ছবি ধরা পড়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

রেখার পারফরম্যান্স

৬৩ বছরের রেখা ২০ বছর বাদে মঞ্চে পারফর্ম করেন ।আইফার মঞ্চে এদিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন অভিনেত্রী রেখা। একাধিক গানের ছন্দে রেখার পারফরম্যান্স এদিন সকলে উপভোগ করেন।

ববি-লুলিয়া

ববি-লুলিয়া

বহু বছর পর 'রেস থ্রি' ছবির হাত ধরে ফের একাবর বলিউডে ববি! আর গতরাতে আইফা অ্যাওর্ডসের মূলপর্বে ববি দেওল পারফর্ম করেন সলমনের বান্ধবী লুলিয়া ভন্তুরের সঙ্গে।

অর্জুন-কৃতী

অর্জুন-কৃতী

এদিন 'তুনে মারি এন্ট্রিয়াঁ' গানে অর্জুনের সঙ্গে প্রিয়াঙ্কাকে দেখা যায়নি! মঞ্চে প্রিয়াঙ্কার জায়গায় দেখা যায় কৃতী শ্যাননকে। অর্জুন-কৃতীর হাইভোল্টেজ পারফরম্যান্সে এদিন মাতোয়ারা হয় দর্শক।

বরুণ ধওয়ান

বরুণ ধওয়ান

'তাম্মা তাম্মা' গানের ছন্দে আইফার রাত মাত করে দেন বরুণ ধওয়ান। বরুণের নাচের সঙ্গে তাল মেলায় করতালির আওয়াজও।

মঞ্চে তারকারা মেলা

আয়ুষ্মান খুরানা থেকে কার্তিক আরিয়ান, আর্জুন , কৃতীরা যখন মঞ্চ মাতিয়ে রেখেছেন, তখন তাঁদের সঙ্গে যোগ দেন করণ জোহর। জমে ওঠেআইফার আসর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+