রণবীর–অনিল কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ মুক্তি পাবে ২০২২ সালের দশেরাতে
অভিনেতা রণবীর কাপুর ও অনিল কাপুর অভিনীত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি 'অ্যানিম্যাল’ মুক্তি পাচ্ছে আগামী বছরের দশেরার সময়। এই ছবিতে দেখা যাবে ববি দেওল এবং পরিণীতি চোপড়াকেও। ২০১৯ সালে 'কবীর সিং’–এর পর এটা পরিচালকের দ্বিতীয় ছবি। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূশন কুমারের টি–সিরিজ, প্রণয় রেড্ডি ভাঙ্গা, মুরদ খেতানি ও কৃষাণ কুমার।

ছবির মুক্তির দিনক্ষণ টুইট করে জানিয়েছে টি–সিরিজও। অনিল কাপুরও টুইটে লিখেছেন, 'অ্যানিম্যান ২০২২ সালের দশেরা।’ এ বছরের জানুয়ারিতে এই ছবির ঘোষণার সময় যে টিজার ব্যবহার করা হয়েছিল অনিল কাপুর সেই একই টিজার ব্যবহার করেছেন তাঁর পোস্টে। টিজারের মাধ্যমে যেটুকু বোঝা যাচ্ছে অনিল কাপুর এই ছবিতে রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন। টিজারের প্রেক্ষাপটে শোনা যাচ্ছে রণবীরের আওয়াজ যা শোনার পর এই ছবি দারুণ এক মোড় নেবে তা বোজাই যাচ্ছে। টিজারের ক্লিপিংয়ের শেষে গুলির আওয়াজ দারুণ অ্যাকশনের ইঙ্গিত দিয়েছে।
এই ছবিতে 'কবীর সিং’–এ যাঁরা সংলাপ লিখেছিলেন সেই সিদ্ধার্থ ও গরিমা তাঁরাই অ্যানিম্যাল ছবির সংলাপ লিখছেন।












Click it and Unblock the Notifications