প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজার পাকিস্তানি ছবিতে সঞ্জয় দত্ত !
পাকিস্তানি ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড-এর 'খলনায়ক' সঞ্জয় দত্ত। ছবির লেখক ও সহ- প্রযোজকও রমিজ হবেন বলে জানা গিয়েছে। ছবির নাম 'ডোরবাজ'।
জেল থেকে ছাড়া পেয়েছেন ক'দিন হল । এবার আবার শ্যুটিং ফ্লোরে দেখা যাবে বলিউডের 'সঞ্জু বাবা' -কে ওরফে সঞ্জয় দত্তকে। তবে উনি কোনও ভারতীয় সিনেমাতে নয়, বরং সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড-এর 'খলনায়ক' সঞ্জয় দত্ত।[সিনেমা ব্যবসায়ে ক্ষতি : ফের পাকিস্তানে প্রদর্শন হবে ভারতীয় সিনেমা?]
পাকিস্তানে এই ছবিটি তৈরি করছেন প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা। এটাই তাঁর প্রথম ছবি। ছবির লেখক ও সহ- প্রযোজকও রমিজ হবেন বলে জানা গিয়েছে। ছবির নাম 'ডোরবাজ'। আর ছবি যখন রমিজের, তখন সে ছবির গল্প নিশ্চিতভাবে ক্রিকেটকে ঘিরেই যে হবে তা আর নতুন করে বলার দরকার নেই। একথা রমিজ নিজেও নিশ্চিতভাবে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।[পাক অভিনেত্রী থাকবেন না ছবির প্রচারে, রইস মুক্তির আগে রাজ ঠাকরেকে 'আশ্বস্ত' করলেন শাহরুখ খান]

রমিজের এই ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনেত্রী হিসাবে কে থাকবেন এখন তা নিয়ে দুই ভারত-পাক অভিনেত্রীর প্রতিযোগীতা তুঙ্গে। রাখঢাক না রেখে বলেই ফেলা যাক, এই দুই অভিনেত্রীর মধ্যে একজন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ অন্যজন পাক অভিনেত্রী মাহিরা খান।
সব কিছু ঠিক থাকলে,এবছরের মে মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। উরি হামলার পর পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের বলিউডে অভিনয়ে একরকম নিষেধাজ্ঞাই জারি করে মহারাষ্ট্রের কয়েকটি রাজনৈতিক দল। এরপর পাকিস্তানি সিনেমাতে কোনও ভারতীয় অভিনেতাকে অভিনয় করা নিয়ে তারা কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বলিউড তথা সিনেমাপ্রেমীরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications