মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এবার হস্তক্ষেপ করতে চলেছেন রাজ্যপাল
সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সরকার গঠনের দাবি জানাতে পারেনি শিবসেনা বিজেপি জোট। এই পরিস্থিতি আর বেশিদিন চললে রাজ্যপাল হস্তক্ষেপ করতে বাধ্য হবেন।
সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সরকার গঠনের দাবি জানাতে পারেনি শিবসেনা বিজেপি জোট। এই পরিস্থিতি আর বেশিদিন চললে রাজ্যপাল হস্তক্ষেপ করতে বাধ্য হবেন। কেন্দ্রীয়মন্ত্রী রামদাস আটওয়ালে জানিয়েছেন, সাত নভেম্বরের মধ্যে কোনও রাজনৈতিক দল সরকার গঠনের প্রস্তাব না দিলে রাজ্যপাল হস্তক্ষেপ করবে।

৫০ শতাংশ মন্ত্রিত্বের দাবিতে এখনও অনড় রয়েছে শিবসেনা। এদিকে বিজেিপ এখনও শিবসেনার এই দাবিতে গ্রিন সিগন্যাল দেয়নি। অমিত শাহের সঙ্গেও এই নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে শিবসেনা নিজেদের দাবিতে অনড় থেকে বিজেপি ছেড়ে এনসিপি-র সঙ্গে আলোচনায় যেতে চাইছে।












Click it and Unblock the Notifications