বিতর্কিত অভিনেত্রী শ্রী রেড্ডিকে এই কাজটি করতে কে উস্কানি দিয়েছিলেন জানেন

এই মুহুর্তে দক্ষিণী ছবি তথা ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বিতর্কিত ঘটনা অভিনেত্রী শ্রী রেড্ডির তোলা কাস্টিং কাউচের অভিযোগ।

এই মুহুর্তে দক্ষিণী ছবি তথা ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বিতর্কিত ঘটনা অভিনেত্রী শ্রী রেড্ডির তোলা কাস্টিং কাউচের অভিযোগ। যা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ভারতে। এদিকে, শ্রী রেড্ডি এরই মধ্যে কটুক্তি করেন দক্ষিণী তারকা পবন কল্য়ানের বিরুদ্ধে। ফলে বিতর্কের আগুনে কার্যত ঘি পড়ে গিয়েছে সেখানে!

বিতর্কিত শ্রী রেড্ডিকে এই কাজটি করতে কে উস্কানি দেন জানেন! সামনে এল আসল সত্যি

এদিকে, পবন কল্যাণকে গালিগালাজ করার পর রীতিমত বিতর্কের কেন্দ্রে শ্রী রেড্ডি। এরকম এক অবস্থায়, শ্রী রেড্ডি পাশে পেলেন বলিউড পরিচালক রাম গোপাল ভর্মাকে। রাম গোপাল জানিয়েছেন, তিনিই শ্রী রেড্ডিকে পরামর্শ দেন কোনও বড় স্টারকে কটুক্তি করতে। রামগোপালের যুক্তি, এই ধরনের কাজ করলে শ্রী রেড্ডি আরও বেশি প্রচারের আলোতে আসবেন। আর সেই টাই শ্রী রেড্ডি পেতে চান। রাম গোপালের আরও দাবি, তাঁর কথা শুনেই শ্রী রেড্ডি পবন কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

এদিকে, তেলুগু সুপারস্টার পবন কল্যাণকে শ্রী রেড্ডি কটুক্তি করাতে, শ্রী রেড্ডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পবনের ফ্যানেরা। উল্লেখ্য, কিছুদিন আগে হায়দরাবাদে তেলুগু সিনেমা অ্যাসোসিয়েশনের চেম্বারের সামনে পোশাক খুলে প্রতিবাদ জানাতে থাকেন এই অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল, তেলুগু ছবিতে প্রচণ্ডভাবে চলছে কাস্টিং কাউচ। শুরু তাই নয়, তেলুগু স্থানীয় অভিনেতা অভিনেত্রীদের সুযোগ মিলছে না তেলুগু ছবিতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+