শ্রীদেবীর 'বায়োপিক' কি তৈরি করছেন রামগোপাল ভর্মা! মুখ খুললেন পরিচালক

শ্রীদেবীর আকস্মিক মৃত্যু সংবাদের সবে একসপ্তাহ কেটেছে। তারই মধ্যে শ্রীদেবীর জীবন নিয়ে কোনও ছবি তৈরি হতে চলেছে কী না, সেই প্রশ্নে সরগরম বলিউড।

শ্রীদেবীর আকস্মিক মৃত্যু সংবাদের সবে একসপ্তাহ কেটেছে। তারই মধ্যে শ্রীদেবীর জীবন নিয়ে কোনও ছবি তৈরি হতে চলেছে কী না, সেই প্রশ্নে সরগরম বলিউড। ইন্ডাস্ট্রির আনাচে কানাচে শোনা যাচ্ছিল যে রাম গোপাল ভর্মা , যিনি শ্রীদেবীর চরম ভক্ত তিনি নাকি কোনও বায়োপিক তৈরি করতে চলেছেন শ্রীদেবীকে নিয়ে।

শ্রীদেবীর 'বায়োপিক' কি তৈরি করছেন রামগোপাল ভর্মা! মুখ খুললেন পরিচালক

৫৪ বছরে দেশের প্রথম মহিলা সুপারস্টারের জীবনাবসানের শোক এখনও দেশের ইতিউতি রয়েছে। শ্রীদেবীর জীন ঘিরে বিভিন্ন সময়েই নানা রকমের উত্থান পতন ঘটেছে। প্রেম থেকে বিয়ে ঘিরেও শ্রীদেবীর জীবনে ছিল একাধিক বিতর্ক। যা নিয়ে কিছুটা রহস্য , কয়েকটি প্রশ্ন আজও রয়েছে তাঁর গুণগ্রাহীদের মনে। জানা যাচ্ছিল যাচ্ছিল , সেই সমস্ত কিছুকেই সেলুলয়েডে বন্দি করতে চলেছেন পরিচালক রামগোপাল ভর্মা। তবে সমস্ত জল্পনা তিনি নিজেই উড়িয়ে দিলেন এই টুইটের মাধ্যমে।

রাম গোপালের দাবি, কোনও নায়িকাই শ্রীদেবীর ভূমিকায় অভিনয় করার যোগ্য নন। তবে অনেকেই এর মধ্যে মনে করতে শুরু করে দিয়েছিল যে , অভিনেত্রী রকুলপ্রীতকে শ্রীদেবীর চরিত্রে খানিকটা হলেও মানানসই লাগবে। এর অনেকদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী দিপ্তী নাভাল রকুলপ্রীতের লুক-এর সঙ্গে শ্রীদেবীর তুলনা করে ছিলেন। তবে , আপাতত বলিউডে শ্রীদেবীর বায়োপিক য়ে তৈরি হচ্ছে না সেখবর নিশ্চিত করে বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+